Home আন্তর্জাতিক গাজা সিটি দখলে অভিযানে ইসরায়েল, একদিনে নিহত ৮১ ফিলিস্তিনি
আন্তর্জাতিক

গাজা সিটি দখলে অভিযানে ইসরায়েল, একদিনে নিহত ৮১ ফিলিস্তিনি

Share
Share

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি সেনারা গাজা সিটি দখলের লক্ষ্যে প্রথম ধাপের অভিযান শুরু করেছে। এরই মধ্যে বুধবার (২০ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত একদিনে ইসরায়েলি হামলা ও অবরোধজনিত ক্ষুধায় কমপক্ষে ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৩০ জন প্রাণ হারিয়েছেন ত্রাণ নিতে গিয়ে, আর অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন অন্তত তিনজন। গাজার দক্ষিণাঞ্চলের একটি তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুতদের ওপর হামলায় আরও তিনজন নিহত হন। এছাড়া, ত্রাণ বিতরণকেন্দ্রে ইসরায়েলি সেনাদের গুলিতে প্রাণ হারান ফিলিস্তিনি জাতীয় বাস্কেটবল দলের সাবেক তারকা খেলোয়াড় মোহাম্মদ শালান।

জাতিসংঘের হিসাব অনুযায়ী, এ পর্যন্ত ক্ষুধা ও খাদ্যাভাব-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা ২৬৯ জনে পৌঁছেছে, এর মধ্যে ১১২ জন শিশু।

গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটিতে এখনো প্রায় ১০ লাখ মানুষ অবরুদ্ধ অবস্থায় আছেন। খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়া এবং অব্যাহত বোমাবর্ষণের কারণে সেখানে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি হয়েছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, গাজায় এখনকার পরিস্থিতি শুধু “ক্ষুধা” নয়, বরং “অনাহার”। সংস্থাটির ভাষায়, “অপুষ্টি এক নীরব হত্যাকারী, যা শরীরের স্থায়ী ক্ষতি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে এবং সাধারণ অসুখকেও প্রাণঘাতী করে তোলে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শোবিজ ক্যারিয়ারের ইতি...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত চলচ্চিত্র নির্মাতার  নাম সামনে এসেছে। নথিতে থাকা কিছু ই-মেইলে ভারতীয় পরিচালক...

Related Articles

৩০ টাকার জন্য স্ত্রীকে খুন করলেন স্বামী!

মাত্র ৩০ টাকা—সংসারের দৃষ্টিতে তুচ্ছ একটি অঙ্ক। অথচ সেই সামান্য অর্থ নিয়েই...

ব্যস্ত সড়কে হঠাৎ আছড়ে পড়লো বিমান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি ব্যস্ত মহাসড়কে জরুরি অবতরণ করতে গিয়ে একক ইঞ্জিনের...

তীব্র শৈত্যপ্রবাহে নিউইয়র্কে ১৮ জনের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে ভয়াবহ শৈত্যপ্রবাহে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।...

লিবিয়া উপকূলে নৌকা ডুবে নিহত অন্তত ৫৫

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি রাবারের নৌকা ডুবে অন্তত...