Home আন্তর্জাতিক গাজার মানুষের জন্য বিশ্বের ১৫০ আলেমের রোজা পালনের ঘোষণা
আন্তর্জাতিক

গাজার মানুষের জন্য বিশ্বের ১৫০ আলেমের রোজা পালনের ঘোষণা

Share
Share

অবরুদ্ধ গাজা উপত্যকার মানুষের প্রতি সংহতি জানাতে বিশ্বের ৫০টি দেশের ১৫০ জন আলেম বৃহস্পতিবার (২৮ আগস্ট) একসঙ্গে রোজা রাখবেন। আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ইউনিয়ন অব মুসলিম স্কলার্স এ সিদ্ধান্ত নিয়েছে।

সংস্থাটির প্রেসিডেন্ট প্রফেসর ড. আলী আল-কারদাঘি জানিয়েছেন, তুরস্কে আয়োজিত এক সম্মেলনে একত্রিত হয়ে আলেমরা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষায়, “দখলদারদের কারণে গাজার মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছে। আমরা রোজা রেখে তাদের প্রতি সংহতি জানাব।”

২২ আগস্ট ইস্তাম্বুলে শুরু হওয়া এই আন্তর্জাতিক সম্মেলনে মুসলিম বিশ্বের শীর্ষ পণ্ডিত ও আলেমরা অংশ নিয়েছেন। সম্মেলনের মূল লক্ষ্য গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। এটি চলবে আগামী ২৯ আগস্ট পর্যন্ত।
সম্মেলনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আহ্বান জানানো হয়েছে—
• অবিলম্বে যুদ্ধবিরতি ঘোষণার দাবি।
• গাজায় মানবিক করিডোর খুলে খাদ্য, পানি, ওষুধ ও জরুরি সামগ্রী সরবরাহের ব্যবস্থা করা।
• মুসলিম বিশ্বকে গাজার মানুষের পাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান।
• ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) আইনি পদক্ষেপ নেওয়ার তাগিদ।

আলেমরা বিশ্বাস করেন, রোজার মাধ্যমে মুসলিম উম্মাহর ঐক্য প্রদর্শিত হবে এবং বিশ্ববাসীর কাছে গাজাবাসীর দুর্দশা আরও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হবে।
সূত্র: ইয়েনি সাফেক

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে ফিলিপাইনে তীব্র জ্বালানি সংকট: ৩৬৫ পেট্রোল পাম্প বন্ধ

মধ্যপ্রাচ্যে চলমান ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার রক্তক্ষয়ী সংঘাতের চরম মূল্য দিতে হচ্ছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনকে। পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে তেল...

আমার সবচাইতে প্রিয় কাজ হলো ইরানের তেল দখল করা : ট্রাম্প

মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এক ভয়াবহ মোড় নিয়েছে। যুদ্ধের পঞ্চম সপ্তাহে পদার্পণকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইরানের তেল খাতের নিয়ন্ত্রণ...

Related Articles

ভোটের আগে বিতর্ক: মীর জাফর পরিবারের শতাধিক সদস্যের নাম বাদ

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে বসবাসরত মীর জাফরের পরিবারের বহু সদস্যের নাম ভোটার তালিকা...

স্থল যুদ্ধে প্রস্তুত যুক্তরাষ্ট্র, ইরানের পক্ষে লড়াইয়ের ঘোষণা চেচেন বাহিনীর

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা চালাচ্ছে এবং ২৮ ফেব্রুয়ারি থেকে ৩২...

ইরান যুদ্ধ কি বাইবেলের ভবিষ্যদ্বাণীর সূচনা, শেষ জামানা’য় ঢুকছে বিশ্ব

২০২৬ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রের একটি সামরিক কমব্যাট ইউনিটের অভ্যন্তরীণ বৈঠককে ঘিরে...

মধ্যপ্রাচ্য সংকটের মাঝেও হরমুজ প্রণালি পাড়ি দিল চীনের তিন জাহাজ

মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতা এবং হরমুজ প্রণালিতে নজিরবিহীন সামরিক উত্তেজনার মধ্যেই বিশ্ব বাণিজ্যে...