Home জাতীয় খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন ধরা পড়েছে: ডা. সিদ্দিকী
জাতীয়বিএনপিরাজনীতি

খালেদা জিয়ার হার্ট ও চেস্টে ইনফেকশন ধরা পড়েছে: ডা. সিদ্দিকী

Share
Share

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে (চেস্ট) ইনফেকশন ধরা পড়েছে। জটিলতা বেড়ে যাওয়ায় তাকে রোববার (২৩ নভেম্বর) রাতে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের বিশেষায়িত সেবা ইউনিটে চিকিৎসকদের ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

রাতে হাসপাতালের বাইরে উপস্থিত গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেন বিএনপি চেয়ারপার্সনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী।অধ্যাপক সিদ্দিকী জানান, গত কয়েক মাস ধরে খালেদা জিয়া বিভিন্ন সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন। তবে রবিবার আচমকা তার ফুসফুসে গুরুতর সংক্রমণ দেখা দেয় এবং হার্টের জটিলতাও আরও বাড়তে থাকে।

তার ভাষায়,“আজকে আমরা ওনাকে হাসপাতালে ভর্তি করিয়েছি কারণ উনার কয়েকটি সমস্যা একসঙ্গে দেখা দিয়েছে। তার চেস্টে ইনফেকশন হয়েছে। যেহেতু হার্টের সমস্যা আগেই ছিল—পেসমেকার আছে, রিং পরানো আছে, এবং মাইট্রোস্টেনোসিস নামে একটি কন্ডিশন রয়েছে—এসবের সঙ্গে চেস্ট ইনফেকশন যুক্ত হওয়ায় তিনি তীব্র শ্বাসকষ্টে ভুগছিলেন।”

তিনি আরও বলেন, “হার্ট ও ফুসফুস একসঙ্গে আক্রান্ত হওয়ায় তার রেসপিরেটরি ডিস্ট্রেস বাড়ছিল। তাই দ্রুততার সঙ্গে তাকে হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।” হাসপাতালে আনার পর মেডিকেল বোর্ড জরুরি পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে। প্রাপ্ত প্রাথমিক রিপোর্ট অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ডা. সিদ্দিকী।

তিনি বলেন,“উনাকে আনার পর যেসব জরুরি পরীক্ষা দরকার ছিল আমরা তা তাৎক্ষণিকভাবে করেছি। রিপোর্ট পেয়ে মেডিকেল বোর্ড বসে সিদ্ধান্ত নিয়েছে এবং সেই অনুযায়ী অ্যান্টিবায়োটিকসহ প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।”

চিকিৎসকদের মতে, চেস্ট ইনফেকশন ও হার্টের সমস্যা একত্রে দেখা দিলে তা দ্রুত শ্বাসপ্রশ্বাসের জটিলতা তৈরি করে, যা বয়স্ক রোগীদের জন্য বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। সে কারণে খালেদা জিয়াকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। তিনি এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে রয়েছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ডলারের একাধিপত্যে আঘাত: হরমুজ প্রণালী পারাপারে চীনা মুদ্রায় লেনদেনের শর্ত ইরানের

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনী হিসেবে পরিচিত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে নতুন এবং নজিরবিহীন শর্ত জুড়ে দিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো...

কফি কাপের কারসাজি: নেতানিয়াহুর দ্বিতীয় ভিডিও নিয়েও এআই বিতর্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কি আদৌ বেঁচে আছেন, নাকি ইরানি মিসাইল হামলায় তার পরিণতি ভিন্ন কিছু হয়েছে? এই প্রশ্ন এখন বিশ্বজুড়ে রহস্যের ডালপালা...

Related Articles

বগুড়ায় চলন্ত মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ: চালকসহ নিহত ৩

পবিত্র ঈদুল ফিতরের আনন্দ বিষাদে রূপ নিল একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায়। বগুড়ার শেরপুরে...

নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে পবিত্র কুরআনের শিক্ষার কোনো বিকল্প নেই: কয়েস লোদী

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ‘সহীহ ক্বেরাত ও নামাজ শিক্ষা প্রশিক্ষণ-১৪৪৭ হিজরী’-এর...

নরসিংদীতে একই মহল্লায় দুই বন্ধুর রহস্যজনক মৃত্যু, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার

নরসিংদীর পলাশ উপজেলায় একই মহল্লার দুটি বাড়ি থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ...

ইরাকে মিসাইল হামলায় প্রাণ হারালেন বাংলাদেশি যুবক

ইরাকে মার্কিন সেনাদের লক্ষ্য করে ইরানের ছোড়া মিসাইল হামলায় নিহত হয়েছেন মুন্সীগঞ্জের...