Home আন্তর্জাতিক খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান
আন্তর্জাতিকজাতীয়রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান

Share
Share

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে খালেদা জিয়া গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানান। তিনি ফিলিস্তিনি জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, আন্তর্জাতিক মহলের উচিত অবিলম্বে এই যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া। বিএনপি চেয়ারপার্সন জোর দিয়ে বলেন, “নিরীহ নারী-শিশুদের উপর হামলা অমানবিক। মানবাধিকার রক্ষার স্বার্থে গাজায় শান্তি ফিরিয়ে আনা জরুরি।”

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াইল রামাদান বৈঠকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের সময়েই বাংলাদেশ ফিলিস্তিনি দূতাবাসের জন্য বিনামূল্যে জমি বরাদ্দ দেয়। পরবর্তীতে খালেদা জিয়ার সরকার অনুদানের মাধ্যমে সেই জমিতে দূতাবাস ভবন নির্মাণ করে দেয়।

রাষ্ট্রদূতের ভাষ্যে, “এটি ছিল বিএনপি সরকার ও জিয়া পরিবারের পক্ষ থেকে ফিলিস্তিনি জনগণের প্রতি ভালোবাসা ও সংহতির বহিঃপ্রকাশ।” সাক্ষাতকালে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী এবং চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার।

গাজায় চলমান সংঘাতে এখন পর্যন্ত হাজারো মানুষ হতাহত হয়েছেন। আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধবিরতি নিয়ে জোরালো দাবি উঠলেও পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোও ফিলিস্তিনি জনগণের পাশে থাকার আহ্বান জানিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইরানের স্কুলে প্রাণঘাতী বোমা হামলা তদন্ত করবে যুক্তরাষ্ট্র

ইরানের একটি মেয়েদের স্কুলে ভয়াবহ ও প্রাণঘাতী বোমা হামলার ঘটনাটি আরও উচ্চপর্যায়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গত শুক্রবার মার্কিন সামরিক...

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

Related Articles

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

জামায়াত আমির চান সংসদে সংবিধান সংস্কার

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিন (রোববার, ১৫ মার্চ) শেষে সংসদভিত্তিক...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...