Home জাতীয় খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন
জাতীয়বিএনপি

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ মোতায়েন

Share
Share

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা করার পর তার সার্বিক নিরাপত্তার দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)।

মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার জন্য ভিভিআইপি বিশেষ নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেন।
বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, এসএসএফ ইতোমধ্যে হাসপাতালে অবস্থান নিয়ে নিরাপত্তা কার্যক্রম চালাচ্ছে।

এর আগে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে উপদেষ্টা পরিষদের এক জরুরি বিশেষ বৈঠকে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণা এবং এসএসএফ নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। পরে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ ব্রিফিংয়ে সিদ্ধান্তের বিস্তারিত তুলে ধরেন।

বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার অবনতি এবং তার উচ্চ মর্যাদা বিবেচনায় হাসপাতালে তার নির্বিঘ্ন চিকিৎসা নিশ্চিত করা এবং প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা মাথায় রেখে তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনা দেওয়া হয়।

ব্রিফিংয়ে আরও বলা হয়, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টিও পরিকল্পনায় রাখা হয়েছে, যাতে যেকোনো সময়ে তা কার্যকর করা যায়। সভায় তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, সাবেক রাষ্ট্রপতির স্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়। পাশাপাশি জাতির কাছেও দোয়া ও প্রার্থনার আহ্বান জানানো হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি

খুলনায় পারিবারিক প্রতিহিংসার এক নৃশংস বহিঃপ্রকাশ ঘটেছে। ঘরের ভেতর ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চার সদস্যকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত।...

চাঁদপুরের এক গ্রামে আজ পালিত হচ্ছে ঈদ

সারাদেশে যখন নাড়ির টানে বাড়ি ফেরার উৎসবমুখর পরিবেশ এবং রোজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ঠিক তখনই এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হলো চাঁদপুর জেলা।...

Related Articles

তারেক রহমানকে পাকিস্তানের প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী...

হরমুজ প্রণালীতে আটকে থাকা বাংলাদেশি নাবিকদের ঈদ উদযাপন

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও পারস্য উপসাগরে আটকে থাকা বাংলাদেশি নাবিকরা শুক্রবার (২০ মার্চ)...

ঈদের দিনে ঢাকাসহ দেশে বৃষ্টির আভাস দিল আবহাওয়া

পবিত্র ঈদুল ফিতরের দিন শনিবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে...

জিহাদ হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১২৪ জন অব্যাহতি

পুরান ঢাকার কেরানীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জিহাদ (১১) নামে এক...