Home Uncategorized খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী
Uncategorized

খামেনিকে হত্যার হুমকি দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী

Share
Share

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ‘ইসরায়েল কাৎজ’ ইরানে নতুন করে হামলার হুমকি দিয়েছেন। সেই সঙ্গে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার হুমকি দিয়েছেন তিনি।

গত রবিবার ইসরায়েলের পত্রিকা ইয়েদিয়োথ আহরোনোথ এ খবর প্রকাশ করেছে । পত্রিকাটি জানায়, ইসরায়েল কাৎজ ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রামন বিমানঘাঁটি পরিদর্শনে গিয়ে ইরানের প্রতি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেছেন, ‘আমি এখান থেকে স্বৈরাচারী খামেনিকে একটি স্পষ্ট বার্তা দিতে চাই, যদি ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখেন, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও শক্তি নিয়ে তেহরানে পৌঁছাবে- আর এবার তা হবে ব্যক্তিগতভাবে আপনার জন্য।’ ইসরায়েলের এই হুমকির বিষয়ে ইরান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

ইসরায়েল গত ১৩ জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালালে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। এর জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় তেহরান, আর তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে যুক্তরাষ্ট্র । ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া একটি অস্ত্রবিরতির মাধ্যমে অবসান হয় এ যুদ্ধের।

সূত্র: আনাদোলু এজেন্সি

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

আপনি কি জানেন, এপস্টাইন নথিতে রয়েছে বিল গেটসসহ একাধিক প্রভাবশালীর নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনকে ঘিরে চলমান আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি বিপুল পরিমাণ নথিপত্রের আরও একটি অংশ প্রকাশ করেছে।...

Related Articles

ইসলামাবাদ মসজিদে হামলায় পুতিনের শোক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি শিয়া মসজিদে জুমার নামাজ চলাকালে ভয়াবহ আত্মঘাতী বোমা...

মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম: মুহিব্বুল্লাহ বাবুনগরী

  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর...

লিবিয়ায় গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলামকে গুলি করে হত্যা

লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন—দেশটির কয়েকটি...

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী...