Home আঞ্চলিক কেন্দুয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় ট্রলিচালকের মৃত্যু
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনা

কেন্দুয়ায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় ট্রলিচালকের মৃত্যু

Share
Share

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সিমেন্টবোঝাই একটি ট্রাকের ধাক্কায় ছোটন মিয়া (৩৫) নামে এক হ্যান্ড ট্রলিচালক নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) বিকেলে কেন্দুয়া–আঠারবাড়ি সড়কের গন্ডা ইউনিয়নের কালিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছোটন মিয়া রোয়াইলবাড়ি ইউনিয়নের আমতলা গ্রামের মৃত ফসর আলীর ছেলে। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ ট্রাকচালক হোসেন আলী এবং তার সহকারী ইসমাঈল মিয়াকে আটক করেছে। ট্রাকটিও জব্দ করা হয়েছে বলে কেন্দুয়া থানার ওসি (তদন্ত) মিহির দাস জানিয়েছেন।

ওসি জানান, ছোটন মিয়া সাহিতপুর এলাকা থেকে ধানের খড়—গোখাদ্য বোঝাই করে হ্যান্ড ট্রলি নিয়ে আঠারোবাড়ি যাচ্ছিলেন। পথে কালিয়ান এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে আসা একটি সিমেন্টবোঝাই ট্রাক ট্রলিটিকে ধাক্কা দেয়। ধাক্কার পর ছোটন ট্রলি থেকে ছিটকে সড়কে পড়ে মারাত্মক আহত হন।

তিনি বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ট্রাকটি জব্দ এবং চালক–সহকারীকে আটক করেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।”

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে একটি অনুসন্ধান। অভিযোগ উঠেছে, সদ্য বিদায়ী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার...

Related Articles

অচল ২০ যানবাহন মেরামত করে সচল করছে সিসিক

সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) গ্যারেজে দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে থাকা ২০টি...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে হলে...

ইউনূসের শাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাংবাদিক আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, একদিন যদি ড. মুহাম্মদ ইউনূস উপলব্ধি করেন, তখন...

বিএনপিকে না মানলে ফ্যামিলি ও কৃষি কার্ড না পাওয়ার হুমকি : শানু

পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম (শানু) বলেছেন, যারা বিএনপিকে মানবে...