Home জাতীয় অপরাধ কুমিল্লায় মা-মেয়ে হত্যা: মূলহোতা কবিরাজ মোবারক গ্রেপ্তার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কুমিল্লায় মা-মেয়ে হত্যা: মূলহোতা কবিরাজ মোবারক গ্রেপ্তার

Share
Share

কুমিল্লায় মা ও মেয়েকে হত্যার ঘটনায় জড়িত মূলহোতা কবিরাজ মোবারক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে আদর্শ সদর উপজেলার দুর্গাপুর এলাকা থেকে পালানোর সময় তাকে আটক করা হয়।

গ্রেপ্তারের সময় নিহতদের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ, ব্যাগ, জামাকাপড় এবং ঝাড়ফুঁকের সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান।

আটক মোবারক হোসেন (২৯) কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাবিলাপুর গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং কবিরাজি কাজ করতেন।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক হত্যার দায় স্বীকার করেছে। তিনি নিয়মিত ওই পরিবারের বাসায় যাতায়াত করতেন এবং ঝাড়ফুঁক করতেন।

ঘটনার দিন দুপুরে টানা তিন ঘণ্টা পানি পড়া ও ঝাড়ফুঁক করে মা তাহমিনা বেগম (৪৫) ও মেয়ে সুমাইয়া আরফিন (২৩)-কে পৃথক কক্ষে অচেতন করে ফেলে রাখে । পরে সুমাইয়ার কক্ষে প্রবেশ করে ধর্ষণের চেষ্টা করে মোবারক। তার চিৎকার শুনে মা তাহমিনা এগিয়ে এলে মোবারক তাকে ধাক্কা দিয়ে কক্ষে নিয়ে গিয়ে বালিশ চাপা দিয়ে হত্যা করে। এরপর সুমাইয়ার কক্ষে ঢুকে তাকেও গলা টিপে হত্যা করে।

হত্যার পর মোবারক নিহতদের মোবাইল, ল্যাপটপসহ অন্যান্য জিনিস নিয়ে বাসা থেকে পালিয়ে যায়। পরে ট্রেনে ওঠার সময় পুলিশ তাকে আটক করে।

এর আগে রোববার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরীর ৩ নম্বর ওয়ার্ডের কালিয়াজুরী পিটিআই মাঠসংলগ্ন নেলী কটেজের দ্বিতীয় তলা থেকে তাহমিনা ও তার মেয়ে সুমাইয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ছিলেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রাষ্ট্রপতির ভাষণের সময় সংসদে উত্তেজনা, প্রতিবাদ জানিয়ে বিরোধী দলের ওয়াক আউট

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে সংসদ কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। বিরোধী দলের সদস্যরা প্রথমে বিক্ষোভ ও প্রতিবাদ জানান...

কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের...

Related Articles

দেশবাসীকে লাইলাতুল কদরের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

দেশবাসীসহ বিশ্বের মুসলমানদের লাইলাতুল কদরের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

টিসিবির পণ্য না পাওয়া সেই বৃদ্ধার ঘরে প্রধানমন্ত্রীর উপহার

টিসিবির পণ্য সংগ্রহ করতে গিয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পণ্য না পেয়ে...

চসিকে মেয়র প্রার্থী হিসেবে প্রস্তাব সাদিক কায়েমের নাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের...

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...