Home আন্তর্জাতিক কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না: নেতানিয়াহু
আন্তর্জাতিক

কখনোই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না: নেতানিয়াহু

Share
Share

ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল। পশ্চিমা বিশ্বের এই চার মিত্রদেশের পদক্ষেপে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, “ফিলিস্তিন রাষ্ট্র কখনোই প্রতিষ্ঠিত হবে না।”

রয়টার্সের খবরে বলা হয়, রোববার (২১ সেপ্টেম্বর) দেশগুলো পৃথকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়। এর ফলে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৫১টি দেশ এখন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। গাজায় ইসরায়েলের টানা দুই বছরের হামলা ও গণহত্যার প্রেক্ষাপটে পশ্চিমা শক্তিধর দেশগুলোর এই সিদ্ধান্ত বিশেষ তাৎপর্যপূর্ণ বলে আন্তর্জাতিক মহলে বিবেচিত হচ্ছে। ধারণা করা হচ্ছে, শিগগিরই ফ্রান্সসহ আরও কয়েকটি দেশ জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বীকৃতির ঘোষণা দিতে পারে।

তবে এই স্বীকৃতিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেন, “৭ অক্টোবরের ভয়াবহ হত্যাযজ্ঞের পর যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছেন, তারা সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার দিচ্ছেন। আমার স্পষ্ট বার্তা— এটা কখনো ঘটবে না। জর্ডান নদীর পশ্চিমে কোনো ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে না।”

টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, রোববার মন্ত্রিসভার বৈঠকে নেতানিয়াহু দাবি করেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইসরায়েলের অস্তিত্বের জন্য ভয়াবহ হুমকি। তিনি জাতিসংঘে ইসরায়েলের “সত্য” তুলে ধরবেন বলেও জানান। তাঁর ভাষায়, “এটি অশুভ শক্তির বিরুদ্ধে আমাদের ন্যায়সঙ্গত সংগ্রামের সত্য। সত্যিকারের শান্তির জন্য আমাদের দৃষ্টিভঙ্গি হলো— শক্তির মাধ্যমে শান্তি।”

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ শেষে নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলেও নিশ্চিত করেছেন।
সূত্র: রয়টার্স, টাইমস অব ইসরায়েল

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

ইসরায়েলকে সহায়তার অভিযোগে ইউক্রেনকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ ঘোষণা, হামলার হুঁশিয়ারি ইরানের

ইসরায়েলকে ড্রোন ও সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে ইউক্রেনকে সরাসরি সামরিক লক্ষ্যবস্তু হিসেবে...

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলার ঘটনা...

প্রতিরোধী ক্ষেপণাস্ত্র ফুরিয়ে আসছে, আতঙ্কে ইসরায়েল

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত প্রতিরোধী ক্ষেপণাস্ত্র বা ‘ইন্টারসেপ্টর’...

আলি শামখানিকে অশ্রুসিক্ত বিদায় জানালেন ইরানিরা

ইরানের রাজনৈতিক অঙ্গনের প্রভাবশালী ব্যক্তিত্ব ও প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির...