Home জাতীয় অপরাধ কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুর মামলায় আসামি এক হাজার
অপরাধ

কক্সবাজার স্টেডিয়ামে ভাঙচুর মামলায় আসামি এক হাজার

Share
Share

কক্সবাজার শহরের বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিন স্টেডিয়ামে গত শুক্রবার অনুষ্ঠিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এর ফাইনাল ম্যাচের আগে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে একটিতে ইজারাদারসহ দুই জনকে এজাহারনামীয় আসামি এবং আরও অন্তত এক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মো. আলাউদ্দিন বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করেন। মামলায় ইজাহারনামীয় আসামি করা হয় মো. ইব্রাহিম বাবু ও শাফায়াত হোছাইনকে। এরা উভয়েই টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন এবং টিকিট বিক্রেতা। পাশাপাশি পাঁচশ থেকে সাতশ জন অজ্ঞাতনামা দর্শককেও মামলায় আসামি করা হয়েছে।

আরেকটি মামলা সরকারি কাজে বাধা ও পুলিশসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলার অভিযোগে করা হয়েছে। এতে ২৫০–৩০০ জন অজ্ঞাতনামা যুবককে আসামি করা হয়েছে। সিসিটিভি ফুটেজ ও ভিডিও সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

জেলা ক্রীড়া সংস্থা ও পুলিশ জানিয়েছে, ফাইনাল ম্যাচ শুরু হওয়ার আগে স্টেডিয়ামের প্রধান ফটক ভেঙে কয়েক হাজার দর্শক ভেতরে প্রবেশ করেন। উচ্ছৃঙ্খল দর্শকরা চেয়ার-টেবিল, সাউন্ড সিস্টেম, খেলোয়াড়দের ড্রেসিংরুম, ভিআইপি গ্যালারি ও অফিস কক্ষে ভাঙচুর চালান এবং স্টেজে আগুন ধরিয়ে দেন। এতে ইউএনও নিলুফা ইয়াসমিন, পুলিশ পরিদর্শক ফারুক হোসেনসহ অন্তত ৫০ জন আহত হন।

জেলা ক্রীড়া কর্মকর্তার এজাহারে উল্লেখ আছে, ইজারাদাররা গ্যালারির ধারণক্ষমতার চেয়ে চার–পাঁচ গুণ বেশি টিকিট ছাপিয়ে বিক্রি করেছেন। এতে দর্শকরা অতিরিক্ত ভিড়ে উত্তেজিত হয়ে হামলা চালায়। লুটপাট ও অগ্নিসংযোগে প্রায় পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির হিসাব নির্ধারণে গণপূর্ত অধিদপ্তরকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামায়াতের নোট অব ডিসেন্ট: গণভোটসহ ১৫টি গুরুত্বপূর্ণ ইস্যুতে আপত্তি

ত্রয়োদশ জাতীয় সংসদে ১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনার বিশেষ কমিটির বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী গণভোটসহ অন্তত ১৫টি গুরুত্বপূর্ণ বিষয়ে নোট অব ডিসেন্ট প্রদান করেছে। দলটি...

চুয়াডাঙ্গায় চালু হচ্ছে “ফুয়েল কার্ড” কার্ড দেখিয়ে সংগ্রহ করতে হবে জ্বালানি তেল

চুয়াডাঙ্গায় আগামী ১ এপ্রিল থেকে ‘নো ফুয়েল কার্ড, নো পেট্রল-অকটেন’ নীতি বাস্তবায়ন শুরু হবে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, মোটরসাইকেলমালিক ও চালকদের তেল সংগ্রহের...

Related Articles

জামালপুরের বিভিন্ন স্থানে ২৪ ঘন্টায় ছয়জন শিশু ও নারী ধর্ষণের শিকার

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)।জামালপুরে নারী ও শিশু নির্যাতন উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।...

সাভারে যুবককে জবাই করে হত্যা

ঢাকার সাভারে এক যুবককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ মার্চ)...

ফুলপুরে ধর্ষণের অভিযোগ বিষপানে কিশোরীর মর্মান্তিক মৃত্যু

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় ধর্ষণের অভিযোগ ওঠার পর এক কিশোরীর বিষপানে মৃত্যুর ঘটনা...

জামালপুরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বেলুয়ার চরে স্ত্রীকে হত্যার অপরাধে স্বামী আমিনুল ইসলাম (২৭)...