Home জাতীয় অপরাধ কক্সবাজারে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার
অপরাধআইন-বিচারআঞ্চলিকজাতীয়

কক্সবাজারে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

Share
Share

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে এক লাখ ৭০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। এ সময় রোহিঙ্গাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) রাতে টেকনাফ সদর ইউনিয়নের ছোট হাবিবপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় একটি বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ইসমত আরা (২৪), আবদুর রহিম (৩০) ও শামীনারা বেগম (৩৬) নামে তিন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে এক লাখ ৭০ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন জব্দ করা হয়।

তিনি আরও জানান, অভিযানের সময় সহযোগী আসামি মো. হাসান (২৪) পালিয়ে যায়। উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টেকনাফ সীমান্ত এলাকা দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের অন্যতম প্রধান রুট হিসেবে পরিচিত। মিয়ানমার সীমান্ত ঘেঁষা এ অঞ্চলে প্রায়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বের দ্রুততম সাবমেরিন ‘সুপার সাব’ দাম ৫৭ লাখ ডলার

নেদারল্যান্ডসের একটি কোম্পানি ‘সুপার সাব’ নামে বিশ্বের অন্যতম দ্রুততম সাবমেরিন তৈরি করেছে, যার মূল্য ৫৭ লাখ ৫০ হাজার ডলার। আধুনিক প্রযুক্তি ও বিলাসিতার...

ইরানের হামলায় সৌদি আরবের বিমান ঘাঁটিতে মার্কিন বিমান ধ্বংস

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বিধ্বস্ত একটি মার্কিন এডব্লিউএসিএস বিমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যার সত্যতা নিশ্চিত করেছে বিবিসি। দুই দিন...

Related Articles

নেশার টাকার জন্য ২২ দিনের সন্তানের অঙ্গহানি: মা-বাবা আটক

দিনাজপুরের হিলিতে মাদকের টাকা জোগাড় করতে নিজের ২২ দিনের নবজাতকের হাত কেটে...

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন সিলেটি তরুণী

নিউইয়র্কের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণী নিশাত জান্নাত। রোববার রাতে...

শেখ হাসিনার শাসনামলে কোটি কোটি টাকা পাচারের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম অভিযোগ করেছেন, বিগত...

গাজীপুর টঙ্গীতে চলন্ত প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিআরটি উড়াল সড়কে চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারে ভয়াবহ...