Home আঞ্চলিক চাঁদপুরে মৃত ভেবে দাফন করতে গিয়ে নড়ে ওঠা শিশুটি ৮ ঘণ্টার পর মারা গেলো!
আঞ্চলিকজাতীয়

চাঁদপুরে মৃত ভেবে দাফন করতে গিয়ে নড়ে ওঠা শিশুটি ৮ ঘণ্টার পর মারা গেলো!

Share
Share

চাঁদপুর শহরে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। মৃত ভেবে দাফনের জন্য কবরস্থানে নিয়ে আসা একটি শিশু নড়ে ওঠায় চাঞ্চল্য সৃষ্টি হয়। তবে উদ্ধারের আট ঘণ্টা পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকার পৌর কবরস্থানে ঘটনাটি ঘটে। কবর খোঁড়ার শ্রমিক শাহজাহান জানান, নামাজের আগে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি শিশুর মরদেহ বলে তার হাতে একটি কার্টুন তুলে দেয়। দাবি করা হয়, শিশুটির বয়স আনুমানিক ২ থেকে ৩ মাস এবং সে মৃত।

নামাজ শেষে ফিরে এসে সহকর্মীর কাছ থেকে শাহজাহান জানতে পারেন, শিশুটি নড়ছে। এরপর শিশুটিকে দ্রুত চাঁদপুর ফেমাস স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শিশুটিকে এনআইসিইউতে ভর্তি করে বিনামূল্যে চিকিৎসা দেন। সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রাত ৯টার দিকে শিশুটি মৃত্যুবরণ করে।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া জানান, শিশুটিকে কবরস্থানে ফেলে যাওয়া ব্যক্তিকে এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাটি গভীর গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
স্থানীয়রা জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হতে পারে। তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

রাত আড়াইটার দিকে চিকিৎসকদের উপস্থিতিতে শিশুটিকে একই কবরস্থানে দাফন করা হয়।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

শিক্ষামন্ত্রীর পদত্যাগে উল্লাস, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা সিজেপির

  ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাজধানী নয়াদিল্লিতে আন্দোলনকারীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারীরা ‘চাক দে ইন্ডিয়া’ গান গেয়ে আনন্দ-উল্লাস...

এলএনজি টার্মিনালে ত্রুটিতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে গ্রাহক

  দেশের দুটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনালের একটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে।...

Related Articles

লাইসেন্স ফিরে পেয়ে সেবা কার্যক্রম শুরু করল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

  দীর্ঘ দেড় মাস বন্ধ থাকার পর রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ...

বেরোবি ক্যাফেটেরিয়ার ব্যবহৃত প্লেটে কুকুরের মুখ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ব্যবহৃত খাবারের প্লেটে কুকুরের মুখ...

মানসিক ভারসাম্যহীন নারীর কন্যাসন্তান প্রসব: দায়িত্ব নিল প্রশাসন

ফরিদপুরের নগরকান্দায় এক মানসিক ভারসাম্যহীন (পথশিশুর মা/ভবঘুরে) নারী ফুটফুটে এক কন্যাসন্তানের জন্ম...

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক জাবের-সদস্যসচিব জুমা, আজীবন মুখপাত্র ওসমান হাদি

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে ইনকিলাব মঞ্চের নতুন নেতৃত্ব নির্বাচন সম্পন্ন...