Home জাতীয় অপরাধ ওসমান হাদি হত্যা: প্রধান আসামি ফয়সাল করিম ১৪ দিনের রিমান্ডে
অপরাধআইন-বিচারআন্তর্জাতিকজাতীয়

ওসমান হাদি হত্যা: প্রধান আসামি ফয়সাল করিম ১৪ দিনের রিমান্ডে

Share
ওসমান হাদি হত্যা: প্রধান আসামি ফয়সাল করিম ১৪ দিনের রিমান্ডে
Share

ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদসহ দুইজনকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করার পর আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও সীমান্তবর্তী এলাকা থেকে ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স এক বিবৃতিতে জানিয়েছে, গোপন সূত্রের মাধ্যমে তারা জানতে পারে যে দুই বাংলাদেশি নাগরিক একটি হত্যাকাণ্ডে জড়িত থাকার পর অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং আবার বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত এলাকায় অবস্থান করছে।

এই তথ্য পাওয়ার পরই শনিবার (৭ মার্চ) গভীর রাতে বনগাঁওয়ের সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের একজনের নাম ফয়সাল করিম মাসুদ এবং অপরজন আলমগীর হোসেন বলে জানিয়েছে পুলিশ।

এসটিএফের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে রাহুল নামেও পরিচিত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যা সঙ্গে জড়িত।
হত্যাকাণ্ডের পর তারা বাংলাদেশ থেকে পালিয়ে যায় এবং মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর তারা ভারতের বিভিন্ন এলাকায় অবস্থান করে আত্মগোপনে ছিল।

পুলিশের তথ্যমতে, কিছুদিন বিভিন্ন স্থানে ঘোরাফেরা করার পর তারা আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করে এবং সেই উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের বনগাঁও সীমান্ত এলাকায় আসে। ঠিক সেই সময়ই পুলিশের অভিযানে তারা ধরা পড়ে।

ঢাকার পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেটে জামায়াতের ইফতারে উপস্থিত আ’লীগ নেতা

মৌলভীবাজারের জুড়ীতে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে উপস্থিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল সমালোচনা। বৃহস্পতিবার (৫ মার্চ)...

জামায়াত নেতার পাম্পে অভিযান, পানির ট্যাংকে অবৈধভাবে তেলের মজুত!

পাবনায় জামায়াত নেতা জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর অবৈধ তেল পাম্পে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুত করার...

Related Articles

মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাংলাদেশ ফায়ার...

বাহরাইনে প্রধান তেল শোধনাগারে ইরানের হামলা

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের প্রধান তেল শোধনাগারে ড্রোন হামলার পর বড়...

গর্ভপাত করিয়ে নারীর জীবন বিপন্নের অভিযোগ , কাতারে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

কাতারে বসবাসরত নিষিদ্ধঘোষিত দল আওয়ামী লীগের এক প্রবাসী নেতাকে গুরুতর অভিযোগে গ্রেপ্তার...

ইরান–ইসরায়েল সংঘাতে, নিহত প্রবাসী সালেহ আহমদের মরদেহ ঢাকায় পৌঁছেছে

মধ্যপ্রাচ্যের চলমান ইরান–ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি...