Home শিক্ষা এমপি-মন্ত্রীদের ডিও লেটার নিয়ে পোস্ট, ঢাকা কলেজের প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ
শিক্ষা

এমপি-মন্ত্রীদের ডিও লেটার নিয়ে পোস্ট, ঢাকা কলেজের প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ

Share
Share

সামাজিক যোগাযোগমাধ্যমে এমপি-মন্ত্রীদের ডিও লেটার নিয়ে বিতর্কিত পোস্ট করার অভিযোগে ঢাকা কলেজের এক প্রভাষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম)।

২৭তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা আরিফ মোহাম্মদ ফরহাদের বিরুদ্ধে সরকারি চাকরিবিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। তাকে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

নায়েম সূত্রে জানা গেছে, চলমান ২০৭তম ফাউন্ডেশন ট্রেনিং কোর্সে অংশ নেওয়ার সময় গত ৯ মে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি অভিযোগ করেন, এমপি-মন্ত্রীদের ডিও লেটার টাকার বিনিময়ে বিক্রি হচ্ছে এবং কিছু ব্যক্তি তা কিনে নিচ্ছেন। একই সঙ্গে তিনি দাবি করেন, প্রকৃত দেশপ্রেমিক, সৎ ও দলীয় কর্মীরা এসব ডিও লেটার পান না।

এ ঘটনার পর ১০ মে নায়েম থেকে তাকে শোকজ নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়েছে, একজন সরকারি কর্মচারীর এ ধরনের বক্তব্য শোভন আচরণ, পেশাগত নিরপেক্ষতা, প্রশাসনিক সৌজন্য এবং সরকারি চাকরিবিধির পরিপন্থি। এতে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।

এছাড়া নোটিশে উল্লেখ করা হয়েছে, এ ধরনের মন্তব্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

মতলবে যমজ ভাই-বোনের দুজনেরই জিপিএ-৫

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এসএসসি পরীক্ষায় যমজ ভাই-বোন কৌশিক ঘোষ ও সুপ্তি ঘোষ জিপিএ-৫ পেয়েছে। একই পরিবারের দুই সন্তান একসঙ্গে কৃতিত্বপূর্ণ ফল...

সূর্যগ্রহণ দেখতে চশমা কিনতে ইউরোপে দীর্ঘ লাইন

সূর্যগ্রহণ দেখার প্রস্তুতিতে শেষ মুহূর্তে যুক্তরাজ্য ও ইউরোপের বিভিন্ন এলাকায় বিশেষ চশমা কিনতে মানুষের ভিড় বেড়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন দোকানে চশমা কিনতে ক্রেতাদের দীর্ঘ...

Related Articles

এসএসসিতে এবার ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী: কমলো পাসের হার

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। সার্বিক ফলাফলে...

টাঙ্গাইলে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যমজ তিন ভাইবোন

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এক অভাবনীয় ও গৌরবোজ্জ্বল সাফল্যের দেখা...

শেরপুরে এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিবেদক, শেরপুর আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা...

ইবি স্মার্ট আইডি কার্ড প্রকল্পে শিক্ষার্থীদের ভোগান্তি অভিযোগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীদের ডিজিটাল সেবা সহজ করতে চালু করা স্মার্ট আইডি...