Home শিক্ষা উচ্চ মাধ্যমিক এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ
উচ্চ মাধ্যমিকজাতীয়শিক্ষা

এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ

Share
Share

২০২৫ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন কার্যক্রম আজ শুক্রবার (১৭ অক্টোবর) শুরু হয়েছে। শিক্ষার্থীরা আগামী ২৩ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুধুমাত্র অনলাইনে করা যাবে—সরাসরি শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা অন্য কোনো প্রতিষ্ঠানে আবেদন গ্রহণযোগ্য হবে না।

প্রতি বিষয়ের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। আবেদন করতে হলে নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ করতে হবে। এরপর একটি সক্রিয় মোবাইল নম্বর দিতে হবে, যেখানে ফল পুনর্নিরীক্ষণের ফলাফল এসএমএসের মাধ্যমে জানানো হবে।

বিষয়ভিত্তিকভাবে আবেদন করা যাবে, তবে দ্বিপত্র বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রেই আবেদন করতে হবে। ফি পরিশোধ করা যাবে বিকাশ, নগদ, সোনালী সেবা, ডাচ্-বাংলা রকেট বা টেলিটক মোবাইলের মাধ্যমে। ফি পরিশোধের বিস্তারিত নির্দেশনা ওয়েবসাইটের ‘হেল্প’ সেকশনে পাওয়া যাবে।

ফি প্রদানের পর ‘জমা দিন’ বাটনে ক্লিক করে আবেদন চূড়ান্ত করতে হবে। একবার আবেদন জমা দেওয়ার পর তা বাতিল বা সংশোধন করা যাবে না এবং ফি ফেরত দেওয়া হবে না।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছে। এ বছর ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ঢাকা বোর্ডে সর্বাধিক ২ লাখ ৯১ হাজার ২৪১ জন, মাদরাসা বোর্ডে ৮৬ হাজার ১০২ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৯ হাজার ৬১১ জন পরীক্ষার্থী অংশ নেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়ন ভারত পেল সর্বোচ্চ অর্থ

বহুল আলোচিত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বণ্টনের ঘোষণা দিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপে অংশ নেওয়া মোট ২০টি দলের মধ্যে ১ কোটি ১২...

টেকনাফে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার স্বেচ্ছাসেবক দলের নেতা, মোটরসাইকেলে আগুন, আহত ৭

কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার পলাতক আসামি ফরিদুল আলম (৩৮) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তারের সময় উত্তেজিত জনতা...

Related Articles

আড়ং শোরুমে শপিং ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ সংসদ সদস্য রুমিন ফারহানা

রাজধানীর আড়ং শোরুম থেকে মায়ের জন্য কাপড় কিনে শপিং ব্যাগ না পেয়ে...

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি সাবেক উপদেষ্টার তীব্র বিরোধিতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সস্তায় মাংস, পোলট্রি ও অন্যান্য প্রাণিজ পণ্য আমদানির চুক্তির তীব্র...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও...