Home আন্তর্জাতিক উত্তর কোরিয়ার ড্রোনে এআই যুক্ত করার নির্দেশ কিমের
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার ড্রোনে এআই যুক্ত করার নির্দেশ কিমের

Share
Share

উত্তর কোরিয়া নতুন প্রজন্মের সশস্ত্র ড্রোনের পরীক্ষা চালিয়েছে, যেখানে সরাসরি উপস্থিত ছিলেন দেশটির নেতা কিম জং উন। পরীক্ষার সফলতায় সন্তোষ প্রকাশ করে তিনি ড্রোনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করার নির্দেশ দিয়েছেন। শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এই তথ্য জানায়।

প্রকাশিত ছবিতে দেখা যায়, কুমসং সিরিজের ট্যাকটিকাল অ্যাটাক ড্রোন মাটি থেকে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করছে। কিম একে দেশের সামরিক আধুনিকায়নের কেন্দ্রীয় উপাদান হিসেবে বর্ণনা করেন। তাঁর মতে, উত্তর কোরিয়ার সেনাবাহিনীকে শক্তিশালী করার ক্ষেত্রে ড্রোন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত হাতিয়ার।

কিম নির্দেশ দেন, অবিলম্বে নতুন এআই প্রযুক্তি সংযোজনের উদ্যোগ নিতে হবে এবং উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে হবে। দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকরা বলছেন, ড্রোন প্রযুক্তি দ্রুত উন্নত করার মধ্য দিয়ে উত্তর কোরিয়া নিজেদের ‘পরাশক্তি’ হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছে।

সিউলের কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের গবেষক হং মিন মন্তব্য করেন, ড্রোন প্রযুক্তি কম খরচে হলেও এর সামরিক প্রয়োগ অত্যন্ত ভয়ংকর হতে পারে। বিশেষত, কৃত্রিম বুদ্ধিমত্তা যুক্ত হলে এগুলো স্বয়ংক্রিয়ভাবে অভিযান চালাতে সক্ষম হবে।

গত বছর স্থানীয়ভাবে তৈরি সশস্ত্র ড্রোন প্রথমবার প্রদর্শন করে উত্তর কোরিয়া। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা কাজে লাগিয়েই তারা এত দ্রুত অগ্রগতি অর্জন করেছে। উত্তর কোরীয় সেনাদের রাশিয়ায় পাঠানো এবং সেখানে ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা তাদের প্রযুক্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

দক্ষিণ কোরীয় বিশেষজ্ঞ লিম ইউল-চুলের মতে, এআই প্রযুক্তি যুক্ত হলে উত্তর কোরিয়ার ড্রোন জিপিএস জ্যামিংয়ের মধ্যেও নির্ধারিত অ্যালগরিদম অনুসরণ করে মিশন শেষ করতে পারবে। ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জিপিএস হামলা চালানোর অভিযোগ রয়েছে পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে, যেখানে বেসামরিক উড়োজাহাজ ও জাহাজ প্রভাবিত হয়েছিল।

সিউলের দাবি, ইউক্রেন যুদ্ধে অংশ নিয়ে শত শত উত্তর কোরীয় সেনা নিহত হয়েছেন এবং রাশিয়াকে অস্ত্রসহ সামরিক সহায়তা দিচ্ছে পিয়ংইয়ং। বিশ্লেষকদের মতে, এসব অভিজ্ঞতা কাজে লাগিয়ে উত্তর কোরিয়া তাদের ড্রোনকে আরও কার্যকর ও ধ্বংসাত্মক করে তুলছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি হতে পারে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পাকিস্তানের স্থাপনায় আফগানিস্তানের ড্রোন হামলা

পাকিস্তানের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আফগানিস্তান ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। আফগানিস্তানের তিনটি অঞ্চলে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলার পর প্রতিশোধমূলক...

বিমানবন্দরে ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ যুবক আটক

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটক ব্যক্তির নাম রাসেল আহমেদ (২৯)। এ...

Related Articles

নেতানিয়াহুর হত্যার গুজব ভুয়া, অফিস স্পষ্টভাবে জানিয়েছে

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু...

যুদ্ধবাজ ট্রাম্পকে নিন্দা জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানালেন পোপ লিও

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পোপ লিও। রোববার (১৫...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সৌদি থেকে আমেরিকানদের ত্যাগের আহ্বান

সৌদি আরবে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে রিয়াদে অবস্থিত...

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...