Home আন্তর্জাতিক ইসরায়েল ৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিলো
আন্তর্জাতিক

ইসরায়েল ৩ হাজারের বেশি ফিলিস্তিনিকে মুক্তি দিলো

Share
Share

গাজায় চলমান যুদ্ধবিরতির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের বন্দিবিনিময় কার্যক্রমে ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল।

সোমবার (১৩ অক্টোবর) ইসরায়েলের কেন্দ্রীয় কারাগার দপ্তর এক বিবৃতিতে জানায়, গাজায় দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর বন্দিবিনিময়ের মাধ্যমে মোট ৩ হাজার ৭০০ ফিলিস্তিনি কারাবন্দি মুক্তি পেয়েছেন।

কারাবন্দিদের মুক্তি দুই ব্যাচে সম্পন্ন হয়েছে:
(.)প্রথম ব্যাচ: প্রায় ২ হাজার কারাবন্দি, পশ্চিম তীরের রামাল্লার পশ্চিমাংশের ওফের কারাগার থেকে মুক্তি পেয়ে বেইতুনিয়া শহরে পৌঁছান। আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা আইসিআরসি বাস সরবরাহ করে তাদের পৌঁছানোর জন্য।
(.) দ্বিতীয় ব্যাচ: ১ হাজার ৭১৮ কারাবন্দি, দক্ষিণ ইসরায়েলের নাগেভ কারাগার থেকে মুক্তি পেয়েছেন। এদের মধ্যে ২৫০ জন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন। তারা যুদ্ধবিধ্বস্ত গাজার খান ইউনিস শহরে এসে পৌঁছান।

পর্যবেক্ষকরা মনে করছেন, এই বন্দিবিনিময় যুদ্ধবিরতির প্রথম গুরুত্বপূর্ণ ফলাফল হিসেবে চিহ্নিত হবে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, মুক্তি পাওয়া কারাবন্দিদের মধ্যে যাদের ২০২৩ সালের অক্টোবরে গাজায় অভিযান চলাকালে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বিশ্বনাথে পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ঈদুল ফিতর উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথ উপজেলায় পাঁচ শতাধিক অসচ্ছল পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার রামপাশা...

হাদি হত্যা মামলায় গ্রেপ্তার আরও ১

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। সেইসঙ্গে আলোচিত...

Related Articles

কয়েক সপ্তাহেই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হবে: মার্কিন জ্বালানি সচিব

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত শিগগিরই শেষ হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন জ্বালানি...

নেতানিয়াহু নিহত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঘিরে নতুন করে...

নেতানিয়াহুকে ‘খুঁজে বের করে হত্যার’ হুঁশিয়ারি দিল ইরান

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে...

বাগদাদে মার্কিন দূতাবাসে মিসাইল হামলা, মার্কিনীদের তথ্য দিলে লাখ ডলার পুরস্কারের ঘোষণা

ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে, যাতে দূতাবাসের...