Home আন্তর্জাতিক ইসরাইলকে আক্রমণাত্মক অস্ত্র দেবে না ফ্রান্স
আন্তর্জাতিকইউরোপমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

ইসরাইলকে আক্রমণাত্মক অস্ত্র দেবে না ফ্রান্স

Share
Share

ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ইসরাইলকে কোনো আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না বলে জানিয়েছে ফ্রান্স। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন ভট্রিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ফ্রান্স ইসরাইলকে আক্রমণাত্মক অস্ত্র দিচ্ছে না। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য কিছু যন্ত্রাংশ সরবরাহের অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে আইরন ডোমের কিছু উপাদান রয়েছে। এছাড়া কিছু সামগ্রী শুধুমাত্র পুনঃরপ্তানির জন্য এবং এর একটি অংশ ফ্রান্সের নিজস্ব সশস্ত্র বাহিনীর প্রয়োজনেও ব্যবহৃত হয়।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পক্ষে ইরানের বিরুদ্ধে কোনো সামরিক আগ্রাসনে অংশ নেবে না ফ্রান্স। তার এই অবস্থানকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় একটি কূটনৈতিক বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ফ্রান্সের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। দেশটিতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত ক্ষোভ প্রকাশ করে বলেন, ফ্রান্সকে আর ইসরাইলের বন্ধু হিসেবে বিবেচনা করা যায় না।

পর্যবেক্ষকদের মতে, ফ্রান্সের এই অবস্থান ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভিন্নমতকে আরও স্পষ্ট করেছে এবং মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিতে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্পেনের উদার অভিবাসন নীতি ইউরোপে মডেল তৈরি করছে

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, তাদের দেশের অভিবাসন নীতি কেবল কার্যকর নয়, এটি ইউরোপীয় ইউনিয়নের জন্য অনুসরণযোগ্য একটি মডেল। ইউরোপজুড়ে ডানপন্থি রাজনীতির চাপে...

প্রবাসীদের রেমিট্যান্স ২৪ ঘণ্টার মধ্যে পৌঁছাবে বাংলাদেশে

কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রক্রিয়াকে আরও দ্রুত এবং স্বচ্ছ করার জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নতুন নিয়ম অনুযায়ী, বিদেশ থেকে বৈধ...

Related Articles

গাজা ইস্যুতে নিরস্ত্রীকরণ নয় সেনা প্রত্যাহার চায় হামাস

গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের স্থায়ী অবসানের গ্যারান্টি ছাড়া...

ইরানকে দেওয়া আলটিমেটামের সুনির্দিষ্ট সময় ঘোষণা ট্রাম্পের

ইরানকে দেওয়া আলটিমেটামের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য...

যুক্তরাষ্ট্রকে ‘আলটিমেটামের ভাষা’ ত্যাগের আহ্বান রাশিয়ার

  ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা ব্যবহার...

গর্জনে নয়, যুদ্ধের ক্ষতিপূরণেই খুলবে হরমুজ : ইরান

যুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ করা না হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না...