Home আঞ্চলিক ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: সভাপতি আবুল, সম্পাদক মিনহাজ
আঞ্চলিক

ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের কমিটি গঠন: সভাপতি আবুল, সম্পাদক মিনহাজ

Share
Share

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে ইলেকট্রনিক ও মাল্টিমিডিয়া সাংবাদিক ইউনিয়নের নতুন কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন নাগরিক টেলিভিশনের গোয়াইনঘাট প্রতিনিধি মিনহাজ মির্জা।

এছাড়া কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—সিনিয়র সহ-সভাপতি জৈন্তাবার্তার সৈয়দ হেলাল আহমদ বাদশা, সহ-সভাপতি দৈনিক কালবেলার মো. আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আইঅন টিভির সিলেট প্রতিনিধি লোকমান আহমদ, কোষাধ্যক্ষ কালের কণ্ঠের গোয়াইনঘাট প্রতিনিধি রাসেল আহমদ, দপ্তর সম্পাদক গ্রীন টিভির সাইদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক ইনকিলাবের তানজিল হোসেন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক প্রতিদিনের কাগজের শাহ আলম, পাঠাগার বিষয়ক সম্পাদক এশিয়ান টিভির এমদাদুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ মিডিয়ার রুবেল আহমদ।

নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন—যুগভেরীর দুর্গেশ চন্দ্র সরকার বাপ্পী, উত্তর-পূর্বের হারুন আহমদ, প্রতিদিনের বাংলাদেশের মারজানুল আজহার জুনেদ এবং সিলেটের দিনরাতের এবাদুর রহমান।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে গোয়াইনঘাট প্রেসক্লাব কার্যালয়ে নবগঠিত কমিটি ঘোষণা করেন প্রেসক্লাবের সভাপতি মনজুর আহমদ। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিনহাজ উদ্দিন ও আলী হোসেনসহ অন্যান্যরা।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, পেশাগত মানোন্নয়ন, সাংবাদিকদের অধিকার রক্ষা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে তারা একসঙ্গে কাজ করবেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঋষিপাড়ায় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ যুবক গ্রেপ্তার

  নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদসহ শ্রী সুকুমার প্রাং (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায়...

কালকিনিতে রাইস কুকারের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু

নাজমুল হাসান, মাদারীপুর মাদারীপুরের কালকিনিতে রাইস কুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারুল বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর)...

Related Articles

গোমস্তাপুরে বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আলীনগর বালিকা উচ্চবিদ্যালয়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দৈনিক সমকালের পাঠকদের সংগঠন সুহৃদ সমাবেশের উদ্যোগে বিজ্ঞানবিষয়ক বিতর্ক প্রতিযোগিতা...

মুরাদনগরে মাদকের বিরুদ্ধে যৌথ অভিযান, সাজা পেলেন ১১ জন

মোঃ ইয়াছিন সরকার, কুমিল্লা কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনের...

মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা, আইফোন নিয়ে চম্পট

নাজমুল হাসান, মাদারীপুর ​মাদারীপুর সদর উপজেলায় ঘরে ঢুকে আইভী আক্তার (১৮) নামের...

বাগেরহাটে কুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়ার কর্মসূচি শুরু

ম. ম. রবি ডাকুয়া, বাগেরহাট কুকুরের কামড়ে জলাতঙ্কের ঝুঁকি কমাতে বাগেরহাট পৌর...