ইরানে চলমান সংঘর্ষে শুক্রবার পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে জানানো হয়েছে, একই সংঘাতে আহত হয়েছেন আরও ৩৬৫ জন মার্কিন সেনা সদস্য।
পেন্টাগনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, হতাহতদের বড় একটি অংশই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্য। আহতদের মধ্যে ২৪৭ জন স্থলবাহিনীর, ৬৩ জন নৌবাহিনীর এবং ৩৬ জন বিমান বাহিনীর সদস্য রয়েছেন। এছাড়া ১৯ জন মেরিন সেনাও আহত হয়েছেন।
চলমান সংঘর্ষে মার্কিন বাহিনীর এই হতাহতের ঘটনা পরিস্থিতির তীব্রতা আরও স্পষ্ট করে তুলছে। যুদ্ধক্ষেত্রে সংঘর্ষের মাত্রা বৃদ্ধি পাওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Leave a comment