ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশেষ প্রতিনিধিদল পাঠাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে থাকছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তাঁর জামাতা জ্যারেড কুশনার। পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। লেভিট বলেন, সরাসরি এই আলোচনাকে ঘিরে ওয়াশিংটন বেশ আশাবাদী।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, ইসলামাবাদে মার্কিন প্রতিনিধিদল ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এবং দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে বসবেন। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে আলোচনাটি বর্তমান যুদ্ধবিরতি ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করা হচ্ছে।
Leave a comment