Home আন্তর্জাতিক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
আন্তর্জাতিকইতিহাসের পাতাজাতীয়

ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

Share
Share

আজ সোমবার ২৪ নভেম্বর, ২০২৫ ইং। ৯ অগ্রহায়ণ, ১৪৩২ বাংলা। ২ জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি। বছর শেষ হতে আরো ৩৭ দিন বাকি রয়েছে।

প্রিয় পাঠক, এবার চলুন দেখে নেয়া যাক ইতিহাসে আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরো কিছু বিষয়।
ঘটনাবলি
১৬৩৯ – ডেরিনিয়ার হরফ প্রথমবারের মতো শুক্র গ্রহের গতিবিধি লক্ষ্য করেন।
১৬৪২ – আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন।
১৭১৫ – টেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল।
১৭৫৯ – বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়।
১৮০০ – ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্ম যাত্রার সূচনা।
১৮৩১ – বিখ্যাত ব্রিটিশ পদার্থ-বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন।
১৮৫৯ – চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পিসিস বইটি প্রকাশিত হয়।
১৯১৪ – বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন।
১৯২৩ – বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু।
১৯২৬ – ভারতের পুদুচেরিতে প্রতিষ্ঠিত হয় শ্রীঅরবিন্দ আশ্রম।
১৯৩৩ – বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত।
১৯৫০ – ইরানের জাতীয় সংসদের জ্বালানি তেল বিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানি ও ব্রিটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে।
১৯৯৫ – দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেয়া হয়।
২০০৪ – ইউক্রেনের বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ভিক্টর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হয়।
২০১২ – বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।
জন্ম
১৬৩২ – হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজ-বিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা।
১৬৫৫ – সুইডেনের রাজা একাদশ চার্লস।
১৭৮৪ -জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি।
১৮৬০ – কালীপদ বসু, বাঙালি গণিতবিদ ও বিজ্ঞান শিক্ষক।
১৮৬৪ – অঁরি দ্য ত্যুল্যুজ্‌-লোত্রেক, উনিশ শতকের প্রখ্যাত ফরাসি চিত্রকর।
১৯০৪ – হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য।
১৯২৬ – নোবেলজয়ী চীনা-মার্কিন পদার্থবিদ সুং দাও লি।
১৯২৭ – রণেন আয়ান দত্ত, প্রখ‍্যাত ভারতীয় বাঙালি, চিত্রশিল্পী, চিত্রকর, ম্যুরালিস্ট, ইলাস্ট্রেটর ও গ্রাফিক শিল্পী।
১৯৩০ – কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।
১৯৩১ – রবি ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।
১৯৫৯ – খিজির আহমেদ চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক।
মৃত্যু
১৫০৪ – স্পেনের ক্যাস্টিলের রানি প্রথম ইসাবেলা।
১৬৭৫ – গুরু তেগ বাহাদুর, শিখ সম্প্রদায়ের নবম গুরু।
১৭৪১ – সুইডেনের রানি উলরিকা ইলিওনেরা।
১৮৫৮ – ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা।
১৮৮৪ – বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ।
১৯৩৪ – বীরেন্দ্রনাথ শাসমল, ভারতের বাঙালি জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা।
১৯৪৯ – বিনয় কুমার সরকার, ভারতীয় সমাজ বিজ্ঞানী।
১৯৬৩ – লি হার্ভে অসওয়াল্ড, মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডি’র আততায়ী।
১৯৮২ – বারাক ওবামা সিনিয়র। কেনিয়ার অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা।
২০১৭ – সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা: মধ্যপ্রাচ্যে উত্তেজনা তুঙ্গে

ইরাকের রাজধানী বাগদাদের গ্রিন জোনে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে ব্যাপক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে পরিচালিত এই...

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের ‘বিমান হামলা, নিহত ৪০০

আফগানিস্তানের কাবুলে একটি মাদক নিরাময়কেন্দ্রে পাকিস্তানের বিমান হামলায় নিহত হয়েছেন অন্তত ৪০০ জন। হামলায় আরও ২৫০ জন আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে...

Related Articles

হঠাৎ কমলো কেন স্বর্ণের দাম?

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে হঠাৎ বড় ধরনের পতন দেখা গেছে, যা সাম্প্রতিক...

চীনা উপহারকে জামায়াতের যৌথ উদ্যোগ দাবি, সমালোচনায় সংশোধন

ঢাকায় চীনা দূতাবাসের খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচিকে নিজেদের সঙ্গে যৌথ উদ্যোগ হিসেবে প্রচার...

ইরান থেকে জরুরি প্রত্যাবাসন: ঈদের আগেই দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি নাগরিক

মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতিতে ইরানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি প্রত্যাবাসন...

ইরানের হামলায় পিছু হটলো মার্কিন রণতরী ‘আব্রাহাম লিংকন’

ইসরায়েলি বিমান হামলায় ইরানের দুই শীর্ষ সামরিক ও নীতি-নির্ধারক নিহতের ২৪ ঘণ্টা...