Home জাতীয় ইউনূসের শাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাংবাদিক আনিস আলমগীর
জাতীয়

ইউনূসের শাসন নিয়ে তীব্র সমালোচনা করলেন সাংবাদিক আনিস আলমগীর

Share
Share

সাংবাদিক আনিস আলমগীর বলেছেন, একদিন যদি ড. মুহাম্মদ ইউনূস উপলব্ধি করেন, তখন হয়তো বলবেন ‘হায় আল্লাহ, আমি তো জানি না, এগুলো আসিফরা করেছিল।’ তাঁর দাবি, বর্তমান পরিস্থিতিতে যাঁরা এসব কর্মকাণ্ডে জড়িত, তাঁদের একজনের তুলনায় আরেকজন বড় ‘বাটপার’। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ বছরে যা করেছেন, ড. ইউনূস তার ‘ডাবলের ডাবল’ করে ফেলেছেন।

সম্প্রতি ইউটিউবভিত্তিক চ্যানেল ‘মানচিত্র’-এর একটি অনুষ্ঠানে অংশ নিয়ে এসব মন্তব্য করেন আনিস আলমগীর। অনুষ্ঠানে তিনি বলেন, কারাগারে না গেলে তিনি বুঝতেই পারতেন না যে কত বড় ‘জুলুমের শাসন’ প্রতিষ্ঠা করা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, তিনি নিজে কারাগারে যাওয়ার পর উপলব্ধি করেছেন যে সেখানে কী ধরনের পরিস্থিতির মধ্যে মানুষকে থাকতে হয় এবং সেটিই এখনো চলমান রয়েছে।

আনিস আলমগীর আরও বলেন, বর্তমান সরকার যদি দ্রুত ড. ইউনূসের শাসনামলে তৈরি হওয়া অপশাসনের চিহ্নগুলো মুছে না ফেলে, তাহলে পরিস্থিতির অবনতি ঘটতে পারে। তাঁর মতে, তখন ‘ডাস্টবিন সংস্কৃতি’ হিসেবে তিনি যাকে আখ্যা দিয়েছেন, তারই পরিণতি সামনে আসবে।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, মানসিক নির্যাতন বা ‘মেন্টাল টর্চার’ কীভাবে একজন মানুষের ওপর প্রভাব ফেলে এবং কেন মানুষ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে—তা কারাগারে না গেলে বোঝা সম্ভব নয়। তাঁর দাবি, ড. ইউনূসের সময়কার কারাগারের অভিজ্ঞতা না হলে কেউ এসব বিষয় উপলব্ধি করতে পারবে না।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট বিভাগের তিন জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক নিয়োগ

সিলেট বিভাগের তিনটি জেলা পরিষদে প্রশাসক হিসেবে বিএনপির তিন নেতাকে নিয়োগ দেওয়া হয়েছে। সিলেট জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী...

অস্তিত্বহীন প্রতিষ্ঠানে অনুদান : সংস্কৃতি খাতে অনিয়মের অভিযোগ

বাংলাদেশের সংস্কৃতি খাতে সরকারি অনুদান বিতরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে একটি অনুসন্ধান। অভিযোগ উঠেছে, সদ্য বিদায়ী সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার...

Related Articles

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতিকে স্নাতক পাস হতে হবে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা এডহক কমিটির সভাপতি হিসেবে নিয়োগ পেতে হলে...

বিএনপিকে না মানলে ফ্যামিলি ও কৃষি কার্ড না পাওয়ার হুমকি : শানু

পটুয়াখালীর দশমিনা উপজেলা বিএনপির সদস্যসচিব শাহ আলম (শানু) বলেছেন, যারা বিএনপিকে মানবে...

১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল–মোশাররফ

দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম প্রায়...

র‍্যাব বিলুপ্তির আহ্বান- প্রধানমন্ত্রীকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি

বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করার আহ্বান...