Home আন্তর্জাতিক আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র গানের বিরুদ্ধে চুরির অভিযোগ
আন্তর্জাতিকগানচলচ্চিত্রবিনোদন

আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র গানের বিরুদ্ধে চুরির অভিযোগ

Share
Share

নবাগত জুটি নিয়ে মোহিত সুরির সিনেমা ‘সাইয়ারা’ এখন তুমুল আলোচনায়। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিস রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে সিনেমাটি । সিনেমার পাশাপাশি এর গানগুলোও আলোচনায় উঠে এসেছে, সেই সঙ্গে কুড়িয়েছে দারুণ প্রশংসা। ‘সাইয়ারা’ ছবির টাইটেল ট্র্যাকটি ইতিমধ্যেই স্পটিফাইয়ের টপ গ্লোবাল চার্টের চতুর্থ স্থানে উঠে এসেছে।

তবে সিনেমাটির এই গানের সুর নাকি আলোচিত ব্রিটিশ ব্যান্ড ওয়ান ডিরেকশনের একটি গানের সুরের সঙ্গে মিলে যায়। গানটি ওয়ান ডিরেকশনের জনপ্রিয় গান ‘নাইট চেঞ্জেস’ ও জুবিন নাটিয়ালের ‘হুমনাভা মেরে’র গানের সুর থেকে প্রবলভাবে অনুপ্রাণিত।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘সাইয়ারা’র সুরকার তনিষ্ক বাগচী এবার মুখ খুললেন।

ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গানটির প্রসঙ্গে তনিষ্ক বাগচী বলেন, “আমি যাই করি না কেন, মানুষ কিছু না কিছু বলবেই। তাদের তো করার মতো তেমন কিছু নেই। সব সময় একটা সুযোগ খোঁজে আমাকে নিচে নামানোর। তবে শেষমেশ গানটা যেখানে পৌঁছানোর কথা, ঠিকই সেখানে পৌঁছে যাবে— সেটাই প্রমাণ করেছে ‘সাইয়ারা’।

এই সুরকার গানটির তুলনা প্রসঙ্গে আরো বলেন, “যারা তুলনা করছেন, তারা যদি খেয়াল করেন দেখবেন, মেলোডির দিক থেকে অনেক গানের কর্ডই এক। এ মাইনর স্কেলে মাত্র ৩-৪টা কর্ড থাকে, কিন্তু প্রতিটা সুরের একটা নিজস্ব আত্মা থাকে। এর মানে এই না যে আমরা কিছু চুরি করেছি। এমন মিল থাকতেই পারে, সেটাকে ইচ্ছাকৃত বলা ঠিক নয়। কোনো কিছু তুলে এনে বসিয়ে দিইনি আমরা।

গানটার আবেগ নিয়ে কাজ করেছি আমরা, সেটাই শ্রোতার সঙ্গে সংযোগ ঘটিয়েছে। এটাই ‘সাইয়ারা’র জাদু।”

প্রসঙ্গত, আহান পাণ্ডে ও অনীত পাড্ডা জুটির ‘সাইয়ারা’ ইতিমধ্যেই ঝড় তুলেছে বক্স অফিসে। শুধু ভারতেই মুক্তির ১১ দিনের মাথায় ছবিটি আয় করেছে ২৫৬ কোটি রুপি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভূমিকম্পে কাঁপলো দেশ

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে এ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া...

কন্যাকে ৪ ও ভাইঝিকে টানা ৭ বছর ধরে যৌন নির্যাতন করেছে এক ব্যক্তি

গুজরাটের রাজকোটে এক পৈশাচিক ঘটনার খবর সামনে এসেছে। নিজের ১৯ বছর বয়সী কন্যাকে টানা ৪ বছর এবং ১৭ বছর বয়সী ভাইঝিকে টানা ৭...

Related Articles

ভারতে ১৫ দিনে নিখোঁজ হয়েছে ৫০৯ জন নারী

ভারতের রাজধানী নয়াদিল্লিতে নিখোঁজের ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। দিল্লি পুলিশের...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ আত্মঘাতী হামলা: আইএসের দায় স্বীকার

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের অদূরে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় সংঘটিত ভয়াবহ...

ধর্মের টানে শোবিজ ছাড়লেন অভিনেত্রী নওবা

ছোটপর্দার উদীয়মান অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন অভিনয়জগত থেকে সরে দাঁড়ানোর...

এপস্টেইন নথিতে উঠে এলো বলিউড নির্মাতা অনুরাগ কাশ্যপের নাম

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্ট নথিতে এবার বলিউডের একজন পরিচিত...