Home আন্তর্জাতিক আলি লারিজানির নিহত হওয়ার খবর নিশ্চিত করল ইরান
আন্তর্জাতিক

আলি লারিজানির নিহত হওয়ার খবর নিশ্চিত করল ইরান

Share
Share

ইরানের প্রভাবশালী নেতা ও সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন—এ তথ্য আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে তেহরান। বুধবার (১৮ মার্চ) ভোররাতের দিকে প্রকাশিত এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি স্বীকার করে ইরান সরকার।

রাষ্ট্রীয় বিবৃতিতে বলা হয়, দেশ ও ইসলামী বিপ্লবের স্বার্থে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর লারিজানি “শহীদত্ব” বরণ করেছেন। এর আগে মঙ্গলবার রাতে লারিজানিকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করে ইসরায়েল। প্রথমে ইসরায়েলি সূত্র থেকেই তার মৃত্যুর খবর প্রকাশিত হয়। পরে প্রায় একদিন পর ইরান সরকার তা নিশ্চিত করে।

লারিজানি ইরানের রাজনীতিতে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি একসময় সংসদের স্পিকার ছিলেন এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে পারমাণবিক আলোচনা প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সর্বশেষ তিনি তেহরানে আল-কুদস দিবসের সমাবেশে অংশ নেন।

ইসরায়েলি কর্মকর্তারা এ হামলাকে ইরানের ক্ষমতাসীন কাঠামো দুর্বল করার কৌশলগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, ধাপে ধাপে ইরানি জনগণের মধ্যে সরকারের বিরুদ্ধে প্রতিবাদের সুযোগ সৃষ্টি করা হবে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর লারিজানি কার্যত দেশের নেতৃত্বে আসেন। তার মৃত্যু মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকে আরও জটিল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সিলেট সিটি কর্পোরেশনের সব সড়ক ‘এ’ গ্রেডে করার আশ্বাস

সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন সব সড়ক ‘এ’ গ্রেডে উন্নীত করার ঘোষণা দিয়েছেন শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি...

১২ বছর পর বড় পর্দায় একসঙ্গে চঞ্চল–মোশাররফ

দেশের অভিনয় জগতের দুই অনন্য প্রতিভা চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম প্রায় এক যুগের বিরতির পর আবারও একসঙ্গে বড় পর্দায় হাজির হচ্ছেন। তানিম...

Related Articles

লারিজানি হত্যার ‘চূড়ান্ত প্রতিশোধ’ নেওয়ার ঘোষণা ইরানি সেনাপ্রধানের

ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ নেতা আলী লারিজানি নিহত হওয়ার ঘটনায় ‘চূড়ান্ত প্রতিশোধ’...

“আমাদের কারো সাহায্যের দরকার নেই”: ট্রাম্পের ক্ষোভ

ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটো মিত্রদের কঠোর সমালোচনা করেছেন ট্রাম্প।...

মার্কিন রিপোর্টে আরএসএস-র নিষেধাজ্ঞা সুপারিশ ভারতের তীব্র প্রতিক্রিয়া

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং দেশটির গোয়েন্দা সংস্থা রিসার্চ...

বিশ্বরাজনীতির চাপে তাকাইচির নেতৃত্বে জাপানের কঠিন পরীক্ষা

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব নেওয়ার ছয় মাসেরও কম সময়ে এমন কিছু...