Home আঞ্চলিক আখেরি মোনাজাতে শান্তিপূর্ণভাবে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা
আঞ্চলিকইসলামজাতীয়ধর্ম ও জীবন

আখেরি মোনাজাতে শান্তিপূর্ণভাবে শেষ হলো টঙ্গীর জোড় ইজতেমা

Share
Share

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। প্রভাতের স্নিগ্ধ পরিবেশে লাখো মুসল্লির উপস্থিতিতে তুরাগপাড় পরিণত হয় বিশাল মানবসমুদ্রে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোর থেকেই ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে দলে দলে ধর্মপ্রাণ মানুষ ইজতেমা মাঠে আসতে থাকেন। সকাল ৮টা ৫১ মিনিটে শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে সমাপ্ত হয় আখেরি মোনাজাত। এ সময় পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় গভীর আধ্যাত্মিক আবহ; ‘আমিন… আমিন’ ধ্বনিতে কম্পিত হয়ে ওঠে টঙ্গী এলাকা। অনেক মুসল্লি আবেগে কান্নায় ভেঙে পড়েন। মোনাজাত পরিচালনা করেন পাকিস্তানের আলেম মাওলানা আহমেদ বাটলা।

তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশ নেন। পাকিস্তান, ভারত, সৌদি আরব, কানাডা, জাপান, মালয়েশিয়া, কাতার, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও মিশরসহ নানা দেশের মেহমানদের আগমনে ইজতেমা এলাকা ছিল উৎসবমুখর।

তিনি আরও জানান, ইজতেমার বিভিন্ন সময়ে ৬ জন মুসল্লি মৃত্যুবরণ করেছেন। নিয়ম অনুসারে তাদের জানাজা শেষে মরদেহ নিজ নিজ এলাকায় পাঠানো হয়েছে।

আখেরি মোনাজাত শেষে কয়েক হাজার চিল্লার জামাত মাঠ থেকে বের হয়ে যান আগামী ২, ৩ ও ৪ জানুয়ারি ২০২৬ এ অনুষ্ঠিতব্য খুরুযের জোড়ের প্রস্তুতির উদ্দেশ্যে। বাকি মুসল্লিরা মোকামি কাজ ও আনেওয়ালা জোড়ের মেহনতে অংশ নিতে নিজ নিজ এলাকায় ফিরে যান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হাদি হত্যাকাণ্ড: অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে জেল হেফাজতের নির্দেশ

বাংলাদেশের বহুল আলোচিত ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম এবং আলমগীর হোসেনের আইনি প্রক্রিয়া নতুন ধাপে প্রবেশ...

ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে বিপর্যস্ত ইসরায়েল

মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। দীর্ঘদিনের ছায়াযুদ্ধ কাটিয়ে ইরান ও ইসরায়েল এখন এক সরাসরি ও বিধ্বংসী সংঘাতে লিপ্ত হয়েছে। শনিবার (২১ মার্চ)...

Related Articles

জাইমা রহমান প্রসঙ্গে বক্তব্য ঘিরে দুঃখ প্রকাশ আমিনুলের

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে জাইমা রহমানের ফুটবল অনুরাগ ও চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ...

জ্বালানি সংকটে স্বাধীনতা দিবসে দেশজুড়ে আলোকসজ্জা বন্ধ

দেশে জ্বালানি সংকট এড়াতে এবং সরকারি ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে এবারের স্বাধীনতা দিবসে...

রূপগঞ্জে স্বামীকে জিম্মি করে গৃহবধূ ধর্ষণ গ্রেপ্তার দুই

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভায় স্বামীর সামনে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণের অভিযোগ...

বিশ্বনাথে মাজারের ওরসে গানের আসর ভন্ডুল, মসজিদ ভাংচুর

সিলেটের বিশ্বনাথে মাজারের গানের আসর ভন্ডুল করে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে রামপাশা...