Home খেলাধুলা ক্রিকেট আইপিএলের অভিজ্ঞ অ্যানালিস্ট অক্ষয় এবার কাজ করবেন বাংলাদেশে
ক্রিকেটখেলাধুলা

আইপিএলের অভিজ্ঞ অ্যানালিস্ট অক্ষয় এবার কাজ করবেন বাংলাদেশে

Share
Share

এশিয়া কাপের আগে নতুন করে পারফরম্যান্স অ্যানালিস্ট পেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দায়িত্ব নিয়েছেন ভারতের অক্ষয় হিরামান্থ। তিনি ইতিমধ্যে সিলেটে দলের সঙ্গে যোগ দিয়েছেন। বিসিবির একটি সূত্র জানিয়েছে, এক বছরের চুক্তিতে কাজ করবেন তিনি।

অক্ষয় হিরামান্থ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন। শুধু তাই নয়, ভারতের বিভিন্ন স্তরের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টে তাঁর কাজের অভিজ্ঞতাও রয়েছে। দীর্ঘ ছয় বছর বাংলাদেশ দলের পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আরেক ভারতীয় শ্রীনিবাসন চন্দ্রশেখর। ২০২৩ সালে তাঁর বিদায়ের পর পদটি শূন্য হয়ে যায়।

পরে পাকিস্তানের মহসিন শেখকে স্বল্প সময়ের জন্য আনা হলেও ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। এর পর থেকে বাংলাদেশের শাওন জাহান সাময়িকভাবে দায়িত্ব পালন করছিলেন। তবে আসন্ন ব্যস্ত মৌসুম এবং বিশেষ করে এশিয়া কাপের আগে বিসিবি নতুন অ্যানালিস্ট হিসেবে অক্ষয়কে আনল।

আগামী ৩০ আগস্ট সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ দিয়ে মাঠে ফিরবে বাংলাদেশ। সিরিজ শেষে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে উড়াল দেবে দল। সেখানে ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে এশিয়া কাপে বাংলাদেশের অভিযান। এই টুর্নামেন্টকে সামনে রেখে পারফরম্যান্স বিশ্লেষণে অক্ষয়ের অভিজ্ঞতাকে কাজে লাগানোর আশা করছে বিসিবি।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভারতের কাছে অতিরিক্ত ডিজেল চেয়ে বাংলাদেশের চিঠি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বৈশ্বিক জ্বালানি বাজারে সম্ভাব্য অস্থিরতা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে ভবিষ্যৎ সংকট মোকাবিলায় ভারত...

জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা: সংসদের প্রথম অধিবেশনে আমন্ত্রিত সেই রিকশাচালক নূর মোহাম্মদ

  ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের এক অবিস্মরণীয় ও হৃদয়বিদারক দৃশ্যের সাক্ষী রিকশাচালক নূর মোহাম্মদ। গুলিবিদ্ধ কিশোর গোলাম নাফিজকে রিকশায় করে হাসপাতালের পথে নিয়ে...

Related Articles

সাকিবের ফেরা নিয়ে যা বললেন প্রধান কোচ

দেশে না থাকলেও সাকিব আল হাসান আবারও দেশের ক্রিকেটে আলোচনার কেন্দ্রে রয়েছেন।...

বাংলাদেশের পাশে থাকার অভিনয় করছে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে, তবে ভারতের বিপক্ষে খেলবে না—পাকিস্তানের এই সিদ্ধান্তের যৌক্তিকতা...

টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা পাকিস্তানের

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট...

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি 

ক্রিকেটারদের চলমান ধর্মঘট ও মাঠে নামতে অস্বীকৃতির কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)...