Home আন্তর্জাতিক অভিনেতা রাহুলের রহস্যজনক মৃত্যু: মধ্যরাতে থানায় প্রিয়াঙ্কা, প্রসেনজিৎ ও ঋতুপর্ণা
আন্তর্জাতিকবিনোদন

অভিনেতা রাহুলের রহস্যজনক মৃত্যু: মধ্যরাতে থানায় প্রিয়াঙ্কা, প্রসেনজিৎ ও ঋতুপর্ণা

Share
Share

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে টালমাটাল পশ্চিমবঙ্গ চলচ্চিত্র জগত। এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দোষীদের শাস্তির দাবিতে এবার সরাসরি আইনি লড়াইয়ে নামলেন তাঁর স্ত্রী অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। শনিবার (৪ এপ্রিল) মধ্যরাতে ওড়িশার তালসারি থানায় গিয়ে তিনি একটি আনুষ্ঠানিক এফআইআর (FIR) দায়ের করেন।

প্রিয়াঙ্কার এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন টালিউডের শীর্ষ তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। রাত প্রায় ১১টার দিকে তাঁরা প্রিয়াঙ্কাকে নিয়ে থানায় পৌঁছান। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে থানা থেকে বেরিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সাংবাদিকদের জানান, “রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সুষ্ঠু তদন্তের দাবিতে এফআইআর দায়ের করেছেন। ঘটনার বিস্তারিত তথ্য এখন আইনি প্রক্রিয়ার মাধ্যমে অনলাইনে পাওয়া যাবে।”

এর আগে শনিবার সকালেই কলকাতার রিজেন্ট পার্ক থানায় ‘আর্টিস্ট ফোরাম’-এর পক্ষ থেকে প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্স’-এর বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে আরেকটি এফআইআর দায়ের করা হয়। অভিযোগে দাবি করা হয়েছে, পরিচালক শৈবাল ব্যানার্জী ও লীনা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন এই সংস্থাটি শুটিং চলাকালীন ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করেছিল। মূলত তাঁদের অবহেলা এবং ত্রুটিপূর্ণ সুরক্ষা ব্যবস্থার কারণেই ওড়িশার তালসারি বিচে শুটিং করতে গিয়ে রাহুলের মৃত্যু ঘটেছে বলে শিল্পী সংগঠনের অভিযোগ।

গত ২৯ মার্চ একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য ওড়িশা গিয়েছিলেন রাহুল। প্রাথমিক ময়নাতদন্তের রিপোর্টে পানিতে ডুবে যাওয়ার কথা উল্লেখ থাকলেও, তিনি ঠিক কীভাবে পানিতে পড়লেন তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। পরিবারের দাবি, ঘটনার পর থেকে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

টালিউডের প্রবীণ ও নবীন শিল্পীরা একযোগে এই ঘটনার স্বচ্ছ তদন্ত দাবি করেছেন। শুটিং সেটে অভিনয়শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি এখন বড় ধরনের বিতর্কের জন্ম দিয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভবন নির্মাণ ও আইসিইউ চালুর দাবিতে মানববন্ধন

এমরান হোসেন, জামালপুর প্রতিনিধি | জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ভবন নির্মাণ এবং ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে স্থাপিত আইসিইউ চালুর দাবিতে রোগীর স্বজন...

ট্রাম্প বললেন ইরান চুক্তি ব্যর্থ হলে ভ্যান্স দায়ী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান নিয়ে চলমান আলোচনায় তার স্বাভাবিক আক্রমণাত্মক এবং উগ্র সুর বজায় রেখেছেন। শুক্রবার এক ইভেন্টে তিনি উল্লেখ করেন, ইরান...

Related Articles

যুক্তরাষ্ট্রকে ‘আলটিমেটামের ভাষা’ ত্যাগের আহ্বান রাশিয়ার

  ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা ব্যবহার...

গর্জনে নয়, যুদ্ধের ক্ষতিপূরণেই খুলবে হরমুজ : ইরান

যুদ্ধের ক্ষতিপূরণ পরিশোধ করা না হলে হরমুজ প্রণালি খুলে দেওয়া হবে না...

হরমুজে নজরদারি: ইরানের সঙ্গে কাজ করছে ওমান

বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র ‘হরমুজ প্রণালি’ দিয়ে জাহাজ চলাচল নির্বিঘ্ন ও স্বাভাবিক...

ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে ১৪ বছরের মেয়েকে হত্যা করলেন মা

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, নিজের জন্মদাত্রী মায়ের হাতেই প্রাণ...