Home আন্তর্জাতিক অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চললে ধ্বংসের হুমকি ইরানের
আন্তর্জাতিকমধ্যপ্রাচ্যযুক্তরাষ্ট্র

অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চললে ধ্বংসের হুমকি ইরানের

Share
Share

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির পরপরই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনুমতি ছাড়া এই প্রণালি দিয়ে কোনো জাহাজ চলাচলের চেষ্টা করলে তা ধ্বংস করে দেওয়া হবে বলে কঠোর হুমকি দিয়েছে ইরান। বুধবার সন্ধ্যায় ইরানের নৌবাহিনী হরমুজ ও আশপাশে অবস্থানরত জাহাজগুলোকে এ সতর্কবার্তা পাঠায় বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তায় বলা হয়, প্রণালিটি এখনো কার্যত নিয়ন্ত্রণাধীন রয়েছে এবং ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ চলাচল করলে তা লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করলেও এরপরই ইরানি নৌবাহিনী কঠোর অবস্থান নেয় এবং নতুন করে সতর্কতা জারি করে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক সংবাদ সম্মেলনে দাবি করেন, হরমুজ প্রণালি ইতোমধ্যে খুলে দেওয়া হয়েছে। তবে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন, প্রণালিটি পুরোপুরি নয়, বরং সীমিত ও নিয়ন্ত্রিতভাবে আগামী শুক্রবার খুলে দেওয়া হতে পারে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নির্ধারিত বৈঠকের আগে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে।

এদিকে, সদ্য ঘোষিত যুদ্ধবিরতি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, ইসরায়েল ওই চুক্তি ভঙ্গ করে লেবাননে নতুন করে হামলা চালিয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় পরিচালিত ওই হামলায় কয়েকশ মানুষ নিহত ও আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, হরমুজ প্রণালিকে ঘিরে এই নতুন উত্তেজনা এবং যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আবারও অস্থিতিশীল করে তুলতে পারে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

আমেরিকানরা চায় আমরা ইরান থেকে ফিরে আসি: ট্রাম্প

 ইরানের বিরুদ্ধে আবারও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান আত্মসমর্পণ না করা পর্যন্ত দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যুক্তরাষ্ট্রের হামলা...

নারী সেজে থাকা সেই ছাত্রদল নেতা বাস্তবে যেমন

ব্রাহ্মণবাড়িয়া, রোববার: জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের...

Related Articles

ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধে বিশ্বকে আহ্বান অ্যামনেস্টির

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিকে বিশ্ব যখন সতর্কভাবে স্বাগত জানাচ্ছে, তার...

ইরান আলোচনায় ইসলামাবাদে যাচ্ছেন ভ্যান্স-উইটকফ-কুশনার

ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ কূটনৈতিক আলোচনায় অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিশেষ প্রতিনিধিদল...

ইসরায়েলের ভয়াবহ হামলায় লেবাননে নিহত ৮৯, আহত ৮০০

লেবাননের বিভিন্ন অঞ্চলে ইসরায়েলের ব্যাপক ও ধারাবাহিক বিমান হামলায় অন্তত ৮৯ জন...

যুক্তরাষ্ট্র-ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে বিশ্বজুড়ে স্বস্তি ও শঙ্কা

যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বিশ্বনেতাদের মধ্যে স্বস্তি...