Home জাতীয় অপরাধ মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড
অপরাধআন্তর্জাতিকজাতীয়

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

Share
Share

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। গত বুধবার (১৪ অক্টোবর) তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নাজেরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতার। সৌদি আরবের অনলাইন সংবাদমাধ্যম আজেলের প্রতিবেদনে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, তদন্তের পর দেশটির নিরাপত্তা বাহিনী ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করে। পরে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটি আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন।

আজেলের প্রতিবেদনে বলা হয়, মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অপরাধের গুরুতর প্রকৃতি বিবেচনায় নিয়ে আদালত এ সাজা দেন। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আদালতের রায় বহাল রাখে। এরপর রাজকীয় আদেশের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা বজায় রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা এবং ইসলামী আইন কার্যকর করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মসজিদের পবিত্রতা লঙ্ঘনসহ এ ধরনের অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া গেছে কি না, তা আজেলের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

স্কুলে শাসন করায় শিক্ষককে রাস্তায় ফেলে পেটাল ছাত্র

বগুড়ায় শ্রেণিকক্ষে শৃঙ্খলা রক্ষায় শাসন করার জেরে ছুটির পর রাস্তায় এক শরীরচর্চা শিক্ষককে গাছের ডাল দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করার অভূতপূর্ব ও...

যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ‘নতুন ক্ষেপণাস্ত্র’ পরিদর্শনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

আমেরিকার মূলভূখণ্ডে সরাসরি আঘাত হানতে সক্ষম এক নতুন ও অত্যন্ত শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং...

Related Articles

তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামের...

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ২২ ক্যারেটের এক...

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ: চরম দুর্ভোগে ৩০ হাজার মানুষ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন এলাকা সাজেক ইউনিয়নে পুনরায় শুরু হওয়া...

;