নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, একটি দরিদ্র পরিবারের ছাগল চুরির ঘটনায় সেটি উদ্ধারে অভিযান চালানো হয়। অভিযানে গ্রাম পুলিশ ও স্থানীয় বাসিন্দারা সহযোগিতা করেন। এ সময় রহমত আলী (২২), সবুজ হোসেন ও শামীম হোসেন (৩৫) নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা সবাই চকগোবিন্দ ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে চুরি হওয়া ছাগলটি উদ্ধার করা হয়।
এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলে জানা গেছে।
Leave a comment