Home জাতীয় অপরাধ জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
অপরাধ

জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১

Share
Share

রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে এক সিএনজিচালিত অটোরিকশার চালক আহত হয়েছেন। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

ইবনে মিজান জানান, রাতে জাদুঘরের সামনের সড়কে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে রয়েছে। সেটি নিষ্ক্রিয় করতে ডিএমপির বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করছে।

তিনি আরও জানান, বিস্ফোরিত ককটেলটি একটি সিএনজিচালিত অটোরিকশার ওপর পড়লে চালক আহত হন। তাঁর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো জানা যায়নি। জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ঢাবিতে প্রাইভেট কারের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ ও মল চত্বর-সংলগ্ন গেটের সামনে প্রাইভেট কারের ধাক্কায় অন্তত পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা...

গাঁজাসহ আটক, ছাত্রদলের সম্পাদককে বহিষ্কার

নেত্রকোনার মদনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আটক হওয়ার পর আব্দুল বারী হীরাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তিনি মদন পৌর ছাত্রদলের...

Related Articles

তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণ, যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে আকিদুল শেখ (২৫) নামের...

মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃত্যুদণ্ড

সৌদি আরবের মক্কা অঞ্চলে একটি মসজিদের ভেতরে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে...

পত্নীতলায় চুরি হওয়া ছাগল উদ্ধার, গ্রেপ্তার ৩

  নওগাঁর পত্নীতলায় চুরি হওয়া একটি ছাগল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়...

শাড়ির আড়ালে ৪ কেজির বেশি কুশ, ভারতীয় নাগরিক গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শাড়ির আড়ালে লুকিয়ে আনা ৪ কেজি ২৮০ গ্রাম...

;