Home জাতীয় অপরাধ হাতিয়ায় এমপি হান্নান মাসউদকে ঘিরে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি
অপরাধ

হাতিয়ায় এমপি হান্নান মাসউদকে ঘিরে বিএনপি-এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি

Share
Share

 

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে ঘিরে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) হাতিয়া উপজেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যোগ দিতে যাওয়ার সময় সংসদ সদস্যকে ঘিরে দুই পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি নেতাদের দাবি, সম্প্রতি জাতীয় সংসদসহ বিভিন্ন সমাবেশে হান্নান মাসউদ বিএনপির নেতাকর্মীদের নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। বৃহস্পতিবার তিনি উপজেলা পরিষদের ফটকে পৌঁছালে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এনসিপির হাতিয়া উপজেলা আহ্বায়ক শামসুদ্দিন তিবরিজ বলেন, ‘এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিনা কারণে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে।’

হাতিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী বলেন, ‘এমপি প্রতিনিয়ত বিভিন্ন স্থানে বিএনপিকে জড়িয়ে উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছেন। তাঁর এ আচরণের কারণে ক্ষুব্ধ নেতাকর্মীরা প্রতিবাদ জানিয়েছেন। এখানে দলের কোনো পূর্ব নির্দেশনা ছিল না।’

সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় যাওয়ার পথে বিএনপির নেতা-কর্মীরা হট্টগোল শুরু করেন। একপর্যায়ে তাঁরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এ সময় বিএনপির এক কর্মীর ঘুষি তাঁর ঘাড়ে লাগে বলেও দাবি করেন তিনি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ‘সংসদ সদস্য সভার দিকে যাওয়ার সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও কথা-কাটাকাটি হয়। আমরা দ্রুত পরিবেশ শান্ত করি।’

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল ইকবাল বলেন, ‘দুই পক্ষের নেতাকর্মীদের উপস্থিতিতে গেটে উচ্চবাচ্য ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। পরে প্রশাসনের সহযোগিতায় সংসদ সদস্যকে নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে।’

তবে আহত আটজনের পরিচয় ও তাঁদের কীভাবে আহত হওয়ার ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ফরিদপুরে অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতা কারাগারে

ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয়...

হাবিপ্রবির ছাত্রীনিবাস থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সংলগ্ন একটি ছাত্রীনিবাস থেকে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের...

Related Articles

অপ্রতিম হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান...

সন্তানের সামনে মাকে ধ*র্ষ*ণ, বিচার না পেয়ে গাড়ির নিচে ঝাঁপ

  গাজীপুরের শ্রীপুরে দুই শিশুসন্তানের সামনে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক...

ককটেল বিস্ফোরণে ৫–১০ হাজার টাকা, ভারতীয় নম্বরের হোয়াটসঅ্যাপে নির্দেশনা: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় একটি সংঘবদ্ধ চক্র...

সিলেটে যে অভিযানে পুলিশের খাঁচায় ছাত্রলীগের ২০ নেতাকর্মী

  সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে মিছিলের প্রস্তুতির অভিযোগে ছাত্রলীগের ২০ নেতা-কর্মীকে...

;