Home আন্তর্জাতিক বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জনের প্রাণহানি
আন্তর্জাতিকদুর্ঘটনাসাম্প্রতিক

বাস দুর্ঘটনার সংবাদ সংগ্রহে করতে গিয়ে হেলিকপ্টার বিধ্বস্তে ৩ জনের প্রাণহানি

Share
Share

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করতে গিয়ে এনবিসি৪-এর একটি নিউজ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। চ্যাটসওয়ার্থ এলাকায় ভয়াবহ বাস দুর্ঘটনার চিত্র সরাসরি সম্প্রচার করার সময় হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যম এনবিসি লস অ্যাঞ্জেলেস জানায়, বিধ্বস্ত হেলিকপ্টারটি তাদের নিজস্ব সম্প্রচার কেন্দ্র এনবিসি৪-এর ‘নিউজকপ্টার৪’। উদ্ধারকারী সংস্থা লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্ট (এলএএফডি) জানিয়েছে, চ্যাটসওয়ার্থের লারলাইন এভিনিউ এবং নর্ডহফ স্ট্রিটসংলগ্ন দুটি বাণিজ্যিক ভবনের মধ্যবর্তী ফাঁকা জায়গায় হেলিকপ্টারটি আছড়ে পড়ে। আছড়ে পড়ার সাথে সাথে দুটি শিপিং কনটেইনার এবং কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

দুর্ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাইভ সম্প্রচারে এনবিসি৪-এর জ্যেষ্ঠ সংবাদ উপস্থাপিকা কলিন উইলিয়ামস অশ্রুসজল কণ্ঠে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হঠাৎ করেই তাদের নিউজ হেলিকপ্টারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে নিহত হওয়ার দুঃসংবাদটি জানতে পারেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাস ও লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগ। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম নিহতদের শোকসন্তপ্ত পরিবার ও চ্যানেল কর্তৃপক্ষের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। ঘটনাটি কীভাবে ঘটেছে তা খতিয়ে দেখতে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) তদন্ত শুরু করেছে।

 

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

বনঘেঁষে অবৈধ মুরগির খামার ও বিষ্ঠা পরিবহন: ৫ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চর্মরোগে আক্রান্ত

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সংরক্ষিত বনঘেঁষা কাহালগাঁও গ্রামে পরিবেশ দূষণের চরম খেসারত দিচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা। বনাঞ্চলের জমি জবরদখল করে গড়ে ওঠা বাণিজ্যিক...

‘লেডিমীর জাফর’ বলা ডিএজির বিরুদ্ধে হাইকোর্টে রুমিন ফারহানার অভিযোগ

ফেসবুকে ‘লেডি মীরজাফর’ লিখে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে সরাসরি নালিশ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য...

Related Articles

মক্কায় ড্রোন হামলার চেষ্টা ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে : সৌদি জোট

সৌদি আরবের পবিত্র নগরী মক্কার আকাশে ড্রোন হামলার অশুভ চেষ্টাকে বিশ্বজুড়ে কোটি...

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় সাড়ে ৪৬ লাখ কোটি টাকা ছাড়াল: মার্কিন অর্থনীতিতে বড় ধাক্কা

ইরানের সঙ্গে চলমান সাড়ে ছয় মাসের সামরিক সংঘাতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের মোট...

গুলশানে আওয়ামী লীগের বিতর্কিত মিছিলের ৫ দিন পর ওসি দাউদ হোসেনকে প্রত্যাহার

রাজধানীর গুরুত্বপূর্ণ কূটনৈতিক এলাকা গুলশানে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ ও...

গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ন্ত্রণে এসেছে : সালেহ শিবলী

দেশের সাম্প্রতিক গ্যাস ও বিদ্যুৎ সংকট পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর...