Home সাম্প্রতিক পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…
সাম্প্রতিক

পটকা মাছ রান্না করে খেলেন একই পরিবারের ৫ জন, অতঃপর…

Share
Share

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পটকা মাছ খেয়ে একই পরিবারের পাঁচজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মো. আজহারুল ইসলাম (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বড়দল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আজহারুল ইসলাম ওই গ্রামের মৃত মজিদ গাজীর ছেলে। তিনি বড়দল বাজারের একজন মুদি দোকানি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় একটি বাজার থেকে পটকা মাছ কিনে বাড়িতে রান্না করে খান পরিবারের সদস্যরা। মাছ খাওয়ার পরপরই তারা অসুস্থ হয়ে পড়েন। গুরুতর অবস্থায় আজহারুল ইসলামকে সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে আজহারুল ইসলামের স্ত্রী, মা, ছেলে ও মেয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে।

আশাশুনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার বলেন, পটকা মাছ খেলে বিষক্রিয়া হতে পারে। এ কারণে এ ধরনের মাছ খাওয়া থেকে বিরত থাকতে মানুষকে নিরুৎসাহিত করা হয়। তবে বড়দলের ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন বলে জানান।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় পদদলিত হয়ে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর)...

বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো: আসিফ মাহমুদ

বিদেশে অর্থ পাচারের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক)...

Related Articles

অটোরিকশা চালকদের টার্গেট করে হত্যা, ‘সিরিয়াল কিলার’ মানিক গ্রেপ্তার

কুমিল্লার নাঙ্গলকোট ও মনোহরগঞ্জে দুই অটোরিকশাচালক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ।...

কুষ্টিয়ায় আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে কুষ্টিয়া...

ফেনীর নুসরাত হত্যা মামলা: কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন মনিসহ ৮ জন

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় উচ্চ আদালতের রায়ে খালাস...

সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি করা, কিছু কাজ করা: বনমন্ত্রী

‘রাজনীতিবিদদের কাজ হলো বক্তৃতা দেওয়া আর সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু চুরি...