Home আন্তর্জাতিক হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক

হরমুজ প্রণালিতে দুই মার্কিন যুদ্ধজাহাজসহ ১০ জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

Share
Share

আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে ফের ভয়াবহ সামরিক সংঘাত শুরু হয়েছে। মার্কিন আগ্রাসনের জবাবে একযোগে দুই মার্কিন যুদ্ধজাহাজ এবং আটটি তেলবাহী ট্যাংকারসহ মোট ১০টি জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসির পক্ষ থেকে এক আনুষ্ঠানিক বার্তায় ভয়াবহ এই যৌথ অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আইআরজিসি জানিয়েছে, এর আগে গত ৮ সেপ্টেম্বর ওমান উপসাগর ও খার্গ দ্বীপের কাছে মার্কিন বাহিনীর অভিযানে ইরানের পাঁচটি তেলবাহী ট্যাংকার অকেজো হয়ে পড়ে। মূলত সেই মার্কিন হামলার কড়া জবাব দিতেই হরমুজ প্রণালিতে পাল্টা এই হামলা চালানো হয়। এর আগে গত ৬ ও ৭ সেপ্টেম্বর একই অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে মার্কিন নৌবাহিনীর আরও দুটি শক্তিশালী ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছিল ইরানি বাহিনী। তবে বুধবার রাতে হামলায় ক্ষতিগ্রস্ত আটটি তেলের ট্যাংকার কোন কোন দেশের, তা তাৎক্ষণিকভাবে খোলসা করেনি আইআরজিসি।

এদিকে ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা পর্যবেক্ষণকারী সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ইরানি হামলায় ‘হারকিউলিস স্টার’ নামের একটি আন্তর্জাতিক জাহাজের এক নাবিক নিহত হয়েছেন। অন্যদিকে ইরাকের বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, তাঁদের ‘নিউ আন্দ্রোস’ নামের একটি সুপারট্যাংকার ইরানি ড্রোনের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল পরিবাহী ওই বিশালাকার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও সৌভাগ্যবশত এর ২২ জন নাবিকের সকলেই অক্ষত অবস্থায় বেঁচে ফিরেছেন।

হরমুজে সংঘাত ভয়াবহ রূপ নেওয়ায় ওয়াশিংটনে এক জরুরি সংবাদ সম্মেলনে চরম হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেন, মার্কিন নৌঘাঁটি ও যুদ্ধজাহাজে ইরানের আক্রমণের মাত্রা ক্রমশ বাড়ছে এবং এর জবাবে মার্কিন বাহিনীও ইরানি ট্যাংকার ধ্বংসের নীত গ্রহণ করেছে। ইরান যদি অবিলম্বে এই হামলা বন্ধ না করে, তবে সমুদ্রে তারা নিজেদের সমস্ত বাণিজ্যিক ও তেলবাহী জাহাজ হারাবে বলে কড়া হুঙ্কার দেন তিনি। হরমুজ প্রণালি ঘিরে দুপক্ষের এই পাল্টাপাল্টি অবস্থান মধ্যপ্রাচ্যের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছে।

 

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পুতিনের কারণে কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ নয়, তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা যুক্তরাজ্যের

রাশিয়ার আগ্রাসী নীতি অব্যাহত থাকলে ইউরোপের কোনো সীমান্ত বা সরকারই নিরাপদ থাকবে না বলে সতর্ক করেছে যুক্তরাজ্য। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে বৈধতা দেওয়ার...

হেরে গিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার অভিযোগ নেতানিয়াহুর বিরুদ্ধে

ইসরায়েলের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়ে কাতার ও তুরস্কের মতো বিদেশি শক্তির হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এ অভিযোগকে পরাজয়ের...

Related Articles

যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেলেন বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেটের ৫ নম্বর আসনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না...

ইরানে হামলা চালিয়ে ডোনাল্ড ট্রাম্পের উচিত হবে না মার্কিন জনমত উপেক্ষা করা: গালিবাফ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে দেশটির সাধারণ ভোটাররা যুদ্ধের বিরুদ্ধে তাঁদের স্পষ্ট অবস্থান জানিয়ে...

ট্রাম্পের নির্বাচনি পরাজয়ে অস্বস্তিতে নেতানিয়াহু, চাপে ইসরায়েল

  যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার রিপাবলিকান পার্টির বড়...

নিউইয়র্ক আইনসভায় নতুন ইতিহাস: প্রথম ফিলিস্তিনি ও হিজাবি নারী সিনেটর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়েছে। নিউইয়র্ক...

;