Home সাম্প্রতিক মানব কিডনির অপেক্ষায় শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড
সাম্প্রতিক

মানব কিডনির অপেক্ষায় শূকরের কিডনি নিয়ে ৯ মাস বেঁচে থাকার রেকর্ড

Share
Share

জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি শরীরে প্রতিস্থাপনের পর রেকর্ড ৯ মাস বেঁচে ছিলেন যুক্তরাষ্ট্রের ৬৬ বছর বয়সী টিম অ্যান্ড্রুস। পরে শূকরের কিডনিটি বিকল হতে শুরু করলে মৃত এক ব্যক্তির দান করা মানব কিডনি তাঁর শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়।

টাইপ-২ ডায়াবেটিসের কারণে অ্যান্ড্রুসের দুটি কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। মানব কিডনি পাওয়ার অপেক্ষায় পাঁচ বছরের মধ্যে তাঁর প্রতিস্থাপনের সম্ভাবনা ছিল মাত্র ৯ শতাংশ। একই সময়ে তাঁর মৃত্যুঝুঁকি ছিল ৪০ শতাংশের বেশি। মানব অঙ্গের সংকটের কারণে চিকিৎসকেরা তাঁর শরীরে জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেন।

যুক্তরাষ্ট্রের চিকিৎসকেরা ‘উইলমা’ নামের একটি ইয়ুকাটান মিনিয়েচার জাতের শূকরের কিডনি অ্যান্ড্রুসের শরীরে প্রতিস্থাপন করেন। মানুষের শরীরে প্রতিস্থাপনের উপযোগী করতে শূকরটির জিনে একাধিক পরিবর্তন আনা হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মানুষের রোগপ্রতিরোধ ব্যবস্থা যাতে কিডনিটিকে আক্রমণ না করে এবং শূকর থেকে মানুষের শরীরে ভাইরাস বা অন্যান্য জীবাণু সংক্রমণের ঝুঁকি কমানো।

প্রতিস্থাপনের পর অ্যান্ড্রুস টানা ২৭১ দিন কোনো ডায়ালাইসিস ছাড়াই বেঁচে ছিলেন। জিনগতভাবে পরিবর্তিত শূকরের কিডনি নিয়ে মানুষের বেঁচে থাকার ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত দীর্ঘতম সময়। একই সঙ্গে এটি প্রথম ঘটনা, যেখানে শূকরের কিডনি একজন রোগীকে মানব কিডনি পাওয়া পর্যন্ত ‘সেতু’ হিসেবে কাজ করেছে।

প্রায় ছয় মাস পর শূকরের কিডনিটির রক্তনালিতে ক্ষতির লক্ষণ দেখা দেয়। ধীরে ধীরে কিডনিটি বিকল হতে শুরু করলে নয় মাস পর সেটি অপসারণ করা হয়। এরপর কিছুদিন ডায়ালাইসিস নেওয়ার পর অ্যান্ড্রুস মৃত এক দাতার কাছ থেকে মানব কিডনি পান। ছয় মাস পর্যবেক্ষণের পর দেখা যায়, নতুন কিডনিটি ভালোভাবে কাজ করছে। বড় ধরনের জটিলতা বা রোগপ্রতিরোধ ব্যবস্থার কারণে কিডনি প্রত্যাখ্যাত হওয়ার ঘটনাও দেখা যায়নি।

শূকরের অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের গবেষণা দীর্ঘদিন ধরে চলছে। ২০২৪ সালে জীবিত মানুষের শরীরে প্রথমবারের মতো শূকরের কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। ওই রোগী ৫২ দিন পর হৃদ্‌যন্ত্রের সমস্যায় মারা যান। এর আগে প্রাণীর অঙ্গ মানুষের শরীরে প্রতিস্থাপনের কোনো ঘটনায় দুই মাসের বেশি সময় বেঁচে থাকার তথ্যও পাওয়া যায়নি। সে তুলনায় অ্যান্ড্রুসের দীর্ঘ সময় শূকরের কিডনি নিয়ে বেঁচে থাকা চিকিৎসাবিজ্ঞানে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

তবে চিকিৎসকেরা বলছেন, এটি এখনো একজন রোগীর অভিজ্ঞতা। শূকরের কিডনি দীর্ঘমেয়াদে মানুষের শরীরে কতটা নিরাপদ ও কার্যকর থাকবে, তা নিশ্চিত করতে আরও বড় পরিসরে ক্লিনিক্যাল ট্রায়াল প্রয়োজন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

সংসদ ভবনে বৃষ্টির পানি, ২০০ কোটি টাকার যন্ত্রপাতি মারাত্মক ঝুঁকিতে

সামান্য বৃষ্টিতেই ছাদ চুইয়ে পানি পড়ছে স্থাপত্যকলার অন্যতম নিদর্শন জাতীয় সংসদ ভবনের ভেতরে। কেবল মূল ভবনই নয়, বরং সংসদের দক্ষিণ প্লাজা, ভিআইপি বাংলো,...

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়, মঞ্চে ধর্মমন্ত্রী কায়কোবাদ

মোঃ ইয়াছিন সরকার , কুমিল্লা শুভ জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবাইতদের মধ্যে সম্মানী বিতরণ অনুষ্ঠানে...

Related Articles

জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু

বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ির ধাক্কায় আহত ফিরোজা...

চার বিভাগে ভারী বৃষ্টির আভাস, বাড়তে পারে প্রধান কয়েকটি নদীর পানি

চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী তিন দিন মাঝারি থেকে ভারী...

হাম উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে।...

স্বামীর ওপর রেগে সন্তানদেরকে সঙ্গে নিয়ে হারপিক খেয়ে মরলেন মা

নরসিংদীর মাধবদীতে স্বামীর সঙ্গে ঝগড়ার পর দুই সন্তানকে হারপিক পান করিয়ে নিজেও...