Home জাতীয় দুর্ঘটনা মাদারীপুরে শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের পিকআপ খাদে, নিহত ১
দুর্ঘটনা

মাদারীপুরে শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের পিকআপ খাদে, নিহত ১

Share
Share

মাদারীপুরে মারামারির মামলার চার আসামিকে গ্রেপ্তার করে থানায় ফেরার পথে পুলিশের একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেছে। এতে আব্দুস সালাম (৫১) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য ও চার পথচারী আহত হয়েছেন। গুরুতর আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মাদারীপুর-শরীয়তপুর সড়কের সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুস সালাম কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার পশ্চিম চরকরমশি গ্রামের আব্দুল বারেক ভূঁইয়ার ছেলে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে মাদারীপুর পৌর শহরের ইটেরপুল এলাকা থেকে মারামারির মামলায় রজ্জব, জহিরুল ইসলাম, মিজান ও আব্বাস নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের শিবচর থানায় নেওয়া হচ্ছিল।

পুলিশের পিকআপটি মঠেরবাজার এলাকায় পৌঁছালে ইমা আক্তার নামের এক শিশু হঠাৎ রাস্তা পার হওয়ার সময় গাড়ির সামনে চলে আসে। শিশুটিকে রক্ষা করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

এতে পিকআপে থাকা কনস্টেবল আব্দুস সালাম ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ভদ্রাসন পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক (৪৫), কনস্টেবল সোহেল মাতুব্বর (৩৫), শামীম মিয়া (৩৪), হাসান হোসেন (২৫) ও শরীফুল ইসলাম (৩২)। এ ছাড়া চার পথচারীও আহত হয়েছেন।

আহত ব্যক্তিদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত চার পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিয়া রফিক ভাবনা সাংবাদিকদের বলেন, ‘আসামিদের নিয়ে ফেরার পথে একটি শিশুকে রক্ষা করতে গিয়ে পুলিশের গাড়িটি উল্টে যায়। এতে আমাদের একজন সদস্য নিহত হয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

১ নভেম্বর থেকে খাদ্য ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক

দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং খাদ্য ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায় আগামী ১ নভেম্বর থেকে নির্ধারিত শ্রেণির খাদ্য ব্যবসার নিবন্ধন বাধ্যতামূলক করা...

রায়পুরায় পারিবারিক বিরোধে যুবককে কুপিয়ে হত্যা, তিন দিন আগে হয়েছিলেন বাবা

  নরসিংদীর রায়পুরায় পারিবারিক বিরোধের জেরে শাহিন মিয়া (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর চাচা ও চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। বুধবার...

Related Articles

কক্সবাজার সৈকতে নিখোঁজ নর্থ সাউথের শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী এস এম নাফিসুর রহমান নিবিড়ের...

প্রতিমা বিসর্জনের জন্য নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে পূজা কমিটির সদস্যের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর পৌরশহরে পূজামণ্ডপ থেকে বিসর্জনের জন্য প্রতিমা ঘাটে নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট...

মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজ, এক দিন পর মিলল শিশুর মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার এক দিন পর...

কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের প্রাণহানি, এখনও নিখোঁজ ১

কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে এসে সাগরের উত্তাল জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে প্রাণ...

;