Home জাতীয় দুদকের অভিযোগ প্রত্যাখ্যান, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য না বদলালে মানহানির মামলা: আসিফ মাহমুদ
জাতীয়

দুদকের অভিযোগ প্রত্যাখ্যান, ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য না বদলালে মানহানির মামলা: আসিফ মাহমুদ

Share
Share

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অভিযোগের ব্যাখ্যা দিতে গিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২ সেপ্টেম্বর) এনসিপি কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি দাবি করেন, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সঙ্গে দুদকের অভিযোগের মিল নেই। তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার না করলে এবং দুদক তাদের বক্তব্য প্রত্যাখ্যান না করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ৩৮ কর্মকর্তাকে চলতি দায়িত্ব থেকে পূর্ণ মেয়াদে পদায়ন আদালতের রায়ের কারণে হয়েছে। আর ১৮২ কর্মকর্তার পদোন্নতি হয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিয়ম অনুযায়ী। তার দাবি, এসব বিষয়কে সংবাদে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে।

নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি বলেন, সরকারি দলের দুর্নীতি আড়াল করতেই তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হচ্ছে।

দুদকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে আসিফ মাহমুদ বলেন, তদন্তকারী সংস্থাকে অভিযোগ যাচাই ও বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে। একই সঙ্গে সংবাদ প্রত্যাহার না করলে মানহানির মামলা করার হুঁশিয়ারি দেন তিনি।

তবে আসিফ মাহমুদের বক্তব্য তার নিজস্ব দাবি। তার বিরুদ্ধে ওঠা দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগের সত্যতা তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত হবে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ব্রাহ্মণবাড়িয়ায় গরুর ঘাস কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গরুর জন্য ঘাস কাটা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত সাড়ে সাতটার...

দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

  মুন্সীগঞ্জে দৈনিক মুন্সীগঞ্জের বার্তার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে পত্রিকাটির কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন...

Related Articles

দেড় মিনিটের বক্তব্যে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’ বললেন ইউএনও

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিলা তাসনিমের একটি বক্তব্য ঘিরে সামাজিক...

সাজেকে গোলাগুলির মধ্যে নিরাপদে পৌঁছে দেওয়া হলো ২৯৩৩ পর্যটককে

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে অবরোধ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও...

নিষেধাজ্ঞা সত্ত্বেও ক্রিপ্টো ব্যবহারে বিশ্বে ১৩তম বাংলাদেশ

বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার ও লেনদেন নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নিষেধাজ্ঞা ও সতর্কতা রয়েছে।...

কক্সবাজারের হিমছড়িতে সাগরে ডুবে ৪ পর্যটকের প্রাণহানি, এখনও নিখোঁজ ১

কক্সবাজারের সৌন্দর্য উপভোগ করতে এসে সাগরের উত্তাল জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে প্রাণ...

;