Home সাম্প্রতিক মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা
সাম্প্রতিক

মধ্যরাতে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

Share
Share

শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক লাইভে এসে দুর্ঘটনার বিষয়টি জানান তিনি।

তিশা জানান, শ্রীমঙ্গল থেকে নাটকের শুটিং শেষ করে ঢাকায় ফিরছিলেন তারা। ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ তাদের গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায়।

ফেসবুক লাইভে অভিনেত্রী বলেন, ‘শ্রীমঙ্গল থেকে শুটিং শেষ করে আমরা ঢাকা ফিরছিলাম। ভৈরব ব্রিজ ক্রস করার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ আমাদের গাড়িকে মেরে দিয়ে চলে যায়।’

পরে মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নিয়ে সেটি আটকানো হয় বলে জানান তিনি।

তিশা বলেন, ‘খুবই বাজে ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছেছে।’

দুর্ঘটনায় তিনি বা তার সঙ্গে থাকা অন্যদের কেউ গুরুতর আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। দুর্ঘটনার পর অভিনেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ভাঙ্গায় ঈদে মিলাদুন্নবী পালন না করায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

ফরিদপুরের ভাঙ্গা কাজী শামচুন্নেচ্ছা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন না করার অভিযোগে প্রধান শিক্ষক অরুণ চন্দ্র দত্তের শাস্তি ও অপসারণের...

ঢাকার আইনশৃঙ্খলা ও উন্নয়ন তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী টুকু

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রমের তদারকি ও সমন্বয় বাড়াতে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয় সংসদের হুইপকে...

Related Articles

রাঙ্গামাটিতে হু হু করে বাড়ছে পানি, বাঘাইছড়ির নিচু এলাকা প্লাবিত

টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই...

মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান

মুসলিম দেশগুলোর, বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা আরও...

গুমের জন্য এমন আইন আনতে চাই যাতে প্রতিটি ভুক্তভোগী বিচার পায়

গুমের শিকার প্রত্যেক ব্যক্তি যাতে বিচার পান এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করা...

বিকেলে পাত্রী দেখা, রাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল হাসপাতাল কর্মকর্তার

বিয়ের স্বপ্ন নিয়ে দিনটি শুরু করেছিলেন অপু দাশ (২৯)। শুক্রবার বিকেলে বাগোয়ানের...