Home আন্তর্জাতিক বন্যার পানিতে ভেসে আসা সিন্দুক ভেঙে টাকা নেওয়ার অভিযোগ, নেপালে আটক ২৯
আন্তর্জাতিক

বন্যার পানিতে ভেসে আসা সিন্দুক ভেঙে টাকা নেওয়ার অভিযোগ, নেপালে আটক ২৯

Share
Share

নেপালে বন্যার পানিতে ভেসে আসা একটি সিন্দুক ভেঙে টাকা নিয়ে যাওয়ার অভিযোগে ২৯ জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে দেশটির ধাদিং জেলায়। পুলিশ জানিয়েছে, রাসুওয়ার ভোতেকোশি এলাকায় বন্যার পানিতে সিন্দুকটি ভেসে যায়। পরে সেটি ধাদিং জেলার গালছি গ্রামীণ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেলখুখোলা এলাকায় ত্রিশূলী নদীর তীরে পাওয়া যায়।

ধাদিং পুলিশ জানায়, স্থানীয় কয়েকজন সিন্দুকটি ভেঙে ভেতরে থাকা টাকা নিয়ে গেছেন—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর তদন্ত শুরু করা হয়।

প্রাথমিক তল্লাশির সময় ২৯ জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে মোট ৯২ লাখ ৬৮ হাজার ৫০৫ নেপালি রুপি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিদের বেশির ভাগই গালছি-৪ এলাকার মাস্তার এলাকার বাসিন্দা। তাঁদের মধ্যে কয়েকজন গালছি-৬-এর আদমঘাট ও সিদ্ধলেখ-৭-এর আদমতার এলাকার বাসিন্দা। অন্যদের বাড়ি চিতওয়ান ও পারসায় হলেও তাঁরা বর্তমানে ধাদিংয়ে বসবাস করছেন।

উদ্ধার করা টাকার উৎস এবং সিন্দুকটির মালিকানা সম্পর্কে তদন্ত করছে পুলিশ। সিন্দুকের ভেতরে থাকা টাকা কোথা থেকে এসেছে এবং ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

মরদেহ থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেপ্তার ২

এদিকে নেপালে বন্যার পানিতে ভেসে যাওয়া এক নারীর মরদেহ থেকে সোনার দুল খুলে নেওয়ার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নারায়ণী নদীতে ভেসে যাওয়া ওই নারীর মরদেহ থেকে দুজন সোনার দুল খুলে নিচ্ছেন—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করে।

নিখোঁজ ২ হাজার ৪২৬, নিহত ৬২৬

নেপালে বন্যায় হতাহত ও নিখোঁজের সংখ্যা বেড়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এনডিআরআরএমএ) সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ৬২৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ২ হাজার ৪২৬ জন।

শুক্রবার রাতে নিখোঁজের সংখ্যা ছিল ১ হাজার ৯২৪ জন। এক দিনের ব্যবধানে নিখোঁজের সংখ্যা বেড়েছে ৫০২ জন। তবে নিখোঁজ বিদেশি নাগরিকের সংখ্যা ৫১৭ জনই রয়েছে।

বন্যার পর বিভিন্ন এলাকায় নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

খুলনা বিশ্ববিদ্যালয় থেকে রোম: গবেষণার স্বপ্নে এক তরুণের বিশ্বমঞ্চে যাত্রা

মোহাম্মদ রাহবার ইসলাম তুর্য‍্য ফরেস্ট্রি পড়া তাঁর শৈশবের স্বপ্ন ছিল না। আগ্রহ ছিল ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর গবেষণার সঙ্গে হাতে-কলমে...

গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ কনস্টেবলকে গণপিটুনি, থানায় হস্তান্তর

সিলেটের গোলাপগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে মুরসালিন নামের এক পুলিশ কনস্টেবলকে আটক করে গণপিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।...

Related Articles

ফিফা কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা স্বীকার করলেন দুই আর্জেন্টাইন

বিশ্ব ফুটবলের আলোচিত ‘ফিফা দুর্নীতি কেলেঙ্কারি’ মামলায় বড় ধরনের অপরাধের কথা স্বীকার...

নেপাল-চীন সীমান্তে বারবার ভয়াবহ বন্যা ও ভূমিধসের ঘটনা কেন ঘটছে?

ভৌগোলিক গঠন, হিমবাহ ও হিমবাহ-হ্রদের অবস্থানের পরিবর্তন এবং বর্ষাকালে অতিবৃষ্টির কারণে নেপাল-চীন...

যুক্তরাজ্যে প্রতি আট মিনিটে একজনের প্রোস্টেট ক্যানসার শনাক্ত

যুক্তরাজ্যে প্রতি বছর ৬৮ হাজারের বেশি পুরুষের প্রোস্টেট ক্যানসার শনাক্ত হচ্ছে। অর্থাৎ...

নেপালে বন্যায় আটকা দুই ভারতীয় অভিনেতা, শুটিং দলের সদস্যরাও বিপাকে

নেপালের চীন সীমান্তসংলগ্ন রসুয়া জেলায় ভয়াবহ হড়পা বানে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।...