Home সাম্প্রতিক আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়লে ভুল বোঝাবুঝি দূর হবে: ধর্ম প্রতিমন্ত্রী
সাম্প্রতিক

আলেম-ওলামাদের সঙ্গে যোগাযোগ বাড়লে ভুল বোঝাবুঝি দূর হবে: ধর্ম প্রতিমন্ত্রী

Share
Share

আলেম-ওলামা ও বিভিন্ন ধর্মীয় নেতার সঙ্গে যোগাযোগ ও আলোচনা বাড়িয়ে তাঁকে নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করার আশ্বাস দিয়েছেন নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

রোববার (২৩ আগস্ট) দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, সরাসরি যোগাযোগ ও কথাবার্তা বাড়লে খণ্ডিত তথ্য বা ভুল ব্যাখ্যা থেকে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করা সম্ভব হবে। অনেক সময় কোনো কথা সরাসরি ও স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব না হলে কিংবা বক্তব্যের খণ্ডিত অংশ মানুষের কাছে পৌঁছালে তা ভিন্নভাবে ব্যাখ্যা হতে পারে। তবে পারস্পরিক যোগাযোগ ও আলোচনা যত বাড়বে, ভুল বোঝাবুঝি থাকলে তা দূর হয়ে যাবে।

হেফাজতে ইসলামসহ বিভিন্ন মহলের সমালোচনা ও আপত্তির বিষয়ে জানতে চাইলে শামীম কায়সার লিংকন বলেন, বাংলাদেশের বিভিন্ন মতের প্রথিতযশা আলেমদের সহাবস্থান এবং ধর্মীয় মূল্যবোধ নিয়ে ধর্মবিষয়ক মন্ত্রণালয় কাজ করে। শুধু ইসলাম নয়, অন্যান্য ধর্মের নেতা ও ধর্মীয় গুরুদের কাছেও তিনি যাবেন। টুকটাক যে বিভ্রান্তি আছে, সেগুলো দূর হয়ে যাবে।

গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার পর ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে গত ২১ আগস্ট বিবৃতি দেয় হেফাজতে ইসলাম। সরকারকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানায় সংগঠনটি।

হেফাজতের দাবি, শামীম কায়সার লিংকন দেশের প্রচলিত পীর-মাশায়েখ, তাবলিগ জামাত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত চার মাযহাবের চেতনার বিরোধী মতাদর্শে বিশ্বাসী। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মতো সংবেদনশীল ও বিশেষায়িত মন্ত্রণালয়ের দায়িত্ব ইসলামী মূল্যবোধে শ্রদ্ধাশীল এবং আলেমদের কাছে গ্রহণযোগ্য ব্যক্তির হাতে দেওয়া উচিত বলেও সংগঠনটি উল্লেখ করেছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

রিয়াদ বিমানবন্দরে হামলার নিন্দা, আহত বাংলাদেশিদের পাশে ধর্মমন্ত্রী কায়কোবাদ

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকদের হতাহত হওয়ার ঘটনায় গভীর শোক, উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী...

জমি নিয়ে বিরোধে চাচা-চাচিকে মারধরের অভিযোগ নৌবাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে

কুমিল্লার দেবিদ্বারে জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চাচা ও চাচিকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে নৌবাহিনীর কর্মকর্তা বশিরের বিরুদ্ধে। এ ঘটনায় আহত...

Related Articles

কাদের মির্জা ও তাঁর স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের ৩ মামলা

জ্ঞাত আয়বহির্ভূত বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার...

পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, হাসপাতালে ৪ ফায়ার ফাইটার

পুরান ঢাকার ব্যস্ততম চকবাজার এলাকার ছোটকাটারার ইউসুফ খান প্লাজা মার্কেটে সংঘটিত ভয়াবহ...

স্ত্রীর নিথর দেহ রেখে মসজিদে আজান দিলেন স্বামী, নামাজ শেষে প্রাণ হারালেন তিনিও

ঘরে পড়ে রয়েছে চিরবিদায় নেওয়া অর্ধাঙ্গিনীর নিথর দেহ। সেই গভীর শোক বুকে...

দিল্লিতে দমন-পীড়ন বন্ধের দাবিতে শাহবাগে মশালমিছিল

ভারতের দিল্লিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে দমন-পীড়ন বন্ধ ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবিতে...

;