রংপুরের পীরগাছায় প্রথম বিবাহবার্ষিকীর দিনে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী শামীম মিয়া গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সাতদরগা-রংপুর সড়কের কালিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিজা উপজেলার গুয়াবাড়ি গ্রামের ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার গ্রামের শামীম মিয়ার সঙ্গে লিজার বিয়ে হয়। শনিবার ছিল তাঁদের প্রথম বিবাহবার্ষিকী। এ উপলক্ষে সন্ধ্যায় স্বামীর মোটরসাইকেলে করে বাবার বাড়ি যাচ্ছিলেন লিজা। কালিস্থান এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলকে চাপা দেয়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজার মৃত্যু হয়। শামীম মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে যান।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও মধ্যপ্রাচ্য সংকট নিরসনে কূটনৈতিক উপায়ে সমঝোতায় পৌঁছাতে ইরান সম্পূর্ণ আন্তরিক বলে পুনর্ব্যক্ত করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তবে দেশের...
ByDesk ReportOctober 5, 2026চুয়াডাঙ্গার দামুড়হুদায় ধর্মীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে অভিনব কায়দায় অর্থ আত্মসাতের এক চাঞ্চল্যকর জালিয়াতির ঘটনা উন্মোচিত হয়েছে। বিভিন্ন মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে...
ByDesk ReportOctober 5, 2026শরীয়তপুরের জাজিরায় বাড়ি থেকে বের হয়ে ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছে সাবরিনা...
ByDesk ReportOctober 7, 2026ভারতের গুজরাট রাজ্যে অন্ধবিশ্বাস ও কুপমন্ডূকতার নামে এক নারীর ওপর নারকীয় নির্যাতন,...
ByDesk ReportOctober 7, 2026পুরো দেশকে স্তব্ধ ও বিবেককে নাড়িয়ে দেওয়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী...
ByDesk ReportOctober 7, 2026ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বাথরুম থেকে উদ্ধার করা ঝুলন্ত লাশের পরিচয়...
ByDesk ReportOctober 6, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment