Home আঞ্চলিক এসএসসিতে চার বিষয়ে অকৃতকার্য হয়ে শেরপুরে পরীক্ষার্থীর আত্মহত্যা
আঞ্চলিকজাতীয়দুর্ঘটনাসাম্প্রতিক

এসএসসিতে চার বিষয়ে অকৃতকার্য হয়ে শেরপুরে পরীক্ষার্থীর আত্মহত্যা

Share
Share

এসএসসি পরীক্ষার ফলাফলে চার বিষয়ে অকৃতকার্য হওয়ার ধাক্কা সামলাতে না পেরে শেরপুরের নকলায় দিয়া মনি অন্তি (১৬) নামের এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। পরীক্ষার ফল প্রকাশের পরদিন মঙ্গলবার ভোরে নিজ বসতঘরের বারান্দা থেকে ওই ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত দিয়া মনি অন্তি উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুর আলগী গ্রামের দুলাল উদ্দিনের মেয়ে। সে চন্দ্রকোনা বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফলাফলে চার বিষয়ে অকৃতকার্য হওয়ার বিষয়টি জানার পর থেকেই গভীরভাবে মানসিকভাবে ভেঙে পড়ে অন্তি। সারাদিন চুপচাপ থাকার পর মঙ্গলবার ভোরে পরিজনরা বাড়ির বারান্দায় তার নিথর দেহ ঝুলতে দেখেন। পরে নকলা থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরীক্ষার কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় তীব্র মানসিক চাপ ও ক্ষোভ থেকে কিশোরীটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

জাতিসংঘে ইউনিভার্সাল কার্ড চালুর পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্পোর্টস কার্ড ও ই-হেলথ কার্ডের মতো বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচিকে সমন্বয় করে ভবিষ্যতে একটি ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনার কথা...

নিউইয়র্কে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে হেনস্তা

  জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজকে ঘিরে একদল প্রবাসী বাংলাদেশির স্লোগান ও...

Related Articles

কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে পরীক্ষামূলক কার্যক্রম শুরু: কমবে যাত্রীভোগান্তি

পর্যটন নগরী কক্সবাজারকে আন্তর্জাতিক বিমান যোগাযোগের আওতায় আনার লক্ষ্যে নির্মিত আন্তর্জাতিক মানের...

হত্যার পর সেপটিক ট্যাংকের পাশে মাটিচাপা দিয়ে সবজি চারা রোপণ, আদালতে চার্জশিট জমা

জমিজমা ও পারিবারিক দ্বন্দ্বের জেরে অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি নারী রেহানা পারভীনকে শ্বাসরোধে...

ভারতে স্বামীর লাশ নিয়ে ৮ দিন হাসপাতালে হেনস্তার শিকার বাংলাদেশি নারী

ভারতে চিকিৎসা করাতে গিয়ে স্বামীর অকাল মৃত্যুর পর প্রদেয় বিল পরিশোধের অজুহাতে...

কক্সবাজারে অপহরণের চার ঘণ্টা পর মহাসড়কে মিলল ছাত্রদল নেতার ক্ষতবিক্ষত মরদেহ

কক্সবাজারের চকরিয়ায় বাড়ি ফেরার পথে ব্যবসায়ী ও স্থানীয় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল...

;