Home রাজনীতি ‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন গকসুর এজিএস শোভোন
রাজনীতি

‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্য নিয়ে ব্যাখ্যা দিলেন গকসুর এজিএস শোভোন

Share
Share

‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (গকসু) সহ–সাধারণ সম্পাদক (এজিএস) সামিউল হাসান শোভোন।

বুধবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তাঁর আগের পোস্টটি বাস্তব সহিংসতার আহ্বান ছিল না; বরং রাজনৈতিক প্রতিবাদ, ব্যঙ্গ ও রূপকের ভাষায় লেখা হয়েছিল।

সামিউল হাসান বলেন, গত ৪ আগস্ট দেওয়া তাঁর ফেসবুক পোস্টকে ‘বিকৃতভাবে উপস্থাপন’ করা হয়েছে। তাঁর দাবি, পোস্টটির উদ্দেশ্য ছিল রাজনৈতিক দ্বৈত মানদণ্ড, বিচারহীনতার সংস্কৃতি এবং ক্যাম্পাস রাজনীতিতে ক্রমবর্ধমান সহিংসতার সমালোচনা করা। জাতীয় রাজনীতি ও শিক্ষাঙ্গনের বাস্তবতার বৈপরীত্য তুলে ধরতেই তিনি ওই ভাষা ব্যবহার করেছিলেন।

‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এটি কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে বাস্তব সহিংসতার আহ্বান বা হুমকি ছিল না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বহুল আলোচিত একটি অভিযোগকে রূপক ও ব্যঙ্গাত্মক অর্থে ব্যবহার করা হয়েছে। তাঁর ভাষ্য, উদ্দেশ্য ছিল একতরফা হামলা, দমন–পীড়ন এবং বিচারহীনতার অভিযোগের মুখে রাজনৈতিক নীরবতা ও নিষ্ক্রিয়তার সমালোচনা করা।

সাম্প্রতিক সময়ে একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রনেতাদের ওপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে শোভোন বলেন, জকসুর ভিপি, জিএসসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং হাসপাতালে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে। একজন নির্বাচিত ছাত্রনেতাকে মারধর করে রক্তাক্ত অবস্থায় ক্যাম্পাস থেকে বের করে দেওয়ার অভিযোগ দেশজুড়ে আলোচিত হয়েছে। একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এমন ঘটনা শুধু কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের বিষয় নয়; এটি মতপ্রকাশের স্বাধীনতা, শিক্ষাঙ্গনের নিরাপত্তা এবং গণতান্ত্রিক সহাবস্থানের প্রশ্ন।

তিনি বলেন, ক্যাম্পাসে যদি সহিংসতা, ভয়ভীতি ও প্রতিশোধের রাজনীতি স্বাভাবিক হয়ে যায়, তবে বিচারহীনতার সংস্কৃতি আরও প্রাতিষ্ঠানিক রূপ নেবে।

শোভোন আরও বলেন, যেকোনো ছাত্রসংগঠনের সদস্যের ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনা উচিত। আইন সবার জন্য সমানভাবে প্রয়োগ না হলে মানুষের মধ্যে ক্ষোভ, হতাশা এবং রাষ্ট্রের প্রতি অবিশ্বাস সৃষ্টি হওয়া অনিবার্য।

একই সঙ্গে তিনি দাবি করেন, তাঁর আগের পোস্টে কোথাও ছাত্রদলের নাম উল্লেখ করা হয়নি। এ বিষয়ে তিনি বলেন, ‘যারা সহিংসতা, দখলদারিত্ব ও ভয়ের রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত মনে করেন, তাঁরা যদি নিজেদের সেই বক্তব্যের সঙ্গে মিলিয়ে নেন, তবে সেই ব্যাখ্যার দায় আমার বক্তব্যের নয়; বরং তা তাঁদের নিজস্ব উপলব্ধির বিষয়।’

সবশেষে তিনি সবাইকে তাঁর পোস্টটি রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে বিবেচনার আহ্বান জানিয়ে বলেন, এটি ছিল রাজনৈতিক সহিংসতা, বিচারহীনতা ও দ্বৈত মানদণ্ডের বিরুদ্ধে একটি প্রতিবাদী বক্তব্য। গণতান্ত্রিক সমাজে মতভেদ ও বিতর্ক স্বাভাবিক হলেও এর সমাধান ন্যায়বিচার, জবাবদিহি ও আইনের নিরপেক্ষ প্রয়োগের মাধ্যমেই হওয়া উচিত।

গত মঙ্গলবার সামিউল হাসান শোভোনের একটি ফেসবুক পোস্টে ‘রগ কেটে ইতিহাস তৈরি’ মন্তব্যকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা–সমালোচনার সৃষ্টি হয়। এ ঘটনায় গকসুর একাধিক প্রতিনিধি ও সাধারণ শিক্ষার্থী দায়িত্বশীল বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও পর্ন সাইটে বিক্রির অভিযোগে ব্যক্তি আটক

নরসিংদীতে পরিবারের সদস্যদের আপত্তিকর ভিডিও তৈরি করে আন্তর্জাতিক পর্নোগ্রাফি সাইটে বিক্রির অভিযোগে গিয়াস উদ্দিন (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৬...

রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরে মেসির নীরবতা নিয়ে আলোচনা

পর্তুগাল জাতীয় দলের জার্সিতে ২৩ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টেনেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তাঁর অবসরের ঘোষণার পর সতীর্থ, সাবেক ক্লাব ও ফুটবল সংশ্লিষ্ট...

Related Articles

অনুষ্ঠানে না এলে প্রমোশন-আপগ্রেডেশনের সময় মনে রাখব: কুবি ছাত্রদল আহ্বায়ক

  কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে শিক্ষক,...

সীমান্ত হয়ে দেশে ঢুকে যেখানে ‘গোপন সভা’ করেন আ.লীগের সাবেক এমপি

ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে দলীয়...

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন প্রত্যাখ্যান, শনিবার বিক্ষোভের ঘোষণা ১১ দলীয় জোটের

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে অনিয়ম, কারচুপি, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া...

সলঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  সিরাজগঞ্জের সলঙ্গায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন...

;