Home সাম্প্রতিক এবার সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াতকর্মী
সাম্প্রতিক

এবার সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াতকর্মী

Share
Share

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক গৃহবধূর ঘর থেকে আপত্তিকর অবস্থায় আটক হওয়া শরিফুল ইসলাম মোড়ল (৪০) নামে এক ব্যক্তিকে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার টাউনশ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম পার্শ্ববর্তী আজিজপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, তিনি জামায়াতের সক্রিয় কর্মী এবং ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করেন।

স্থানীয় সূত্রের দাবি, ওই গৃহবধূর সঙ্গে শরিফুল ইসলামের পরকীয়ার সম্পর্ক ছিল। সোমবার রাতে তিনি ওই নারীর ঘরে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বাড়িটি ঘিরে ফেলেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

দেবহাটা ইউনিয়ন জামায়াতের ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুস সালাম মাস্টার বলেন, শরিফুল ইসলাম তাদের সংগঠনের সক্রিয় কর্মী। অভিযোগের সত্যতা যাচাই করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রেজাউল করিম জানান, অভিযোগের ভিত্তিতে ওই ব্যক্তিকে হেফাজতে নেওয়া হয়। পরে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

পটুয়াখালীতে শিক্ষার্থীদের দিয়ে এইচএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন: প্রশাসনিক তদন্তের আশ্বাস

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট (বিএম) ইনস্টিটিউটে এইচএসসি (বিএমটি) পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন নিয়ে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। দায়িত্বপ্রাপ্ত প্রশিক্ষক নিজে মূল্যায়ন না...

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মুসলিম বিশ্বে বিভাজনের আগুন উসকে দিচ্ছে : শেখ ঈসা কাসেম

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত ষড়যন্ত্র ও রাজনৈতিক তৎপরতা নিয়ে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন বাহরাইনের জ্যৈষ্ঠ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ শেখ ঈসা কাসেম।...

Related Articles

জুলাই গণঅভ্যুত্থান দিবসে ড. ইউনূসের বিবৃতি

জুলাই গণঅভ্যুত্থানকে গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে...

এমপিদের ডেকে নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে সতর্ক করলেন জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচিত ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের নিয়ে বিশেষ...

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি...

স্বপ্নে হজ দেখে পায়ে হেঁটে মক্কার পথে ভূমিহীন দিনমজুর দুলাল

স্বপ্নে হজ পালনের দৃশ্য দেখার পর সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনার উদ্দেশে পায়ে...