জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য বিজয়ের দিন এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। তিনি বলেন, গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগ বৃথা যায়নি।
বাণীতে প্রধানমন্ত্রী দাবি করেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতের মানুষ গুম, খুন, নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, সে সময় বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছিল এবং জনগণের ভোটাধিকার হরণ করা হয়।
তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত ও আহত হন বলে তিনি উল্লেখ করেন।
বাণীতে তিনি রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ও ঢাকার মুগ্ধসহ আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং বলেন, তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা বা উগ্রবাদের স্থান হবে না। জাতীয় ঐক্য অটুট রেখে শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি।
পর্যটন নগরী কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী এলাকার পাটুয়ারটেক সমুদ্রসৈকতসংলগ্ন ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি...
ByDesk ReportOctober 18, 2026‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’-প্রবাদটি উল্লেখ করে ক্ষমতার দম্ভ ও পুরোনো রাজনীতির চর্চা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ ও হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির...
ByDesk ReportOctober 18, 2026সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক—নজরুল ইসলাম...
ByDesk ReportOctober 21, 2026মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে কায়রো-আসিউত পশ্চিম মরুভূমি সড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে একটি...
ByDesk ReportOctober 21, 2026দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে হাড়ভাঙা খাটুনি খেটে জমানো স্বপ্ন এক...
ByDesk ReportOctober 21, 2026ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দিল্লির সরকারি বাসভবন সংলগ্ন ঐতিহাসিক রেসকোর্স মসজিদটি খালি...
ByDesk ReportOctober 21, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment