Home সাম্প্রতিক হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী
সাম্প্রতিক

হাজারো প্রাণের আত্মত্যাগ বৃথা যায়নি: প্রধানমন্ত্রী

Share
Share

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ৫ আগস্ট স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য বিজয়ের দিন এবং গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার দিন। তিনি বলেন, গণ-অভ্যুত্থানে হাজারো মানুষের আত্মত্যাগ বৃথা যায়নি।

বাণীতে প্রধানমন্ত্রী দাবি করেন, দীর্ঘ সময় ধরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দল ও ভিন্নমতের মানুষ গুম, খুন, নির্যাতন, হামলা ও মামলার শিকার হয়েছেন। তিনি অভিযোগ করেন, সে সময় বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করা হয়েছিল এবং জনগণের ভোটাধিকার হরণ করা হয়।

তারেক রহমান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। আন্দোলন দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে বহু মানুষ নিহত ও আহত হন বলে তিনি উল্লেখ করেন।

বাণীতে তিনি রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম আকরাম ও ঢাকার মুগ্ধসহ আন্দোলনে নিহতদের স্মরণ করেন এবং বলেন, তাদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশে আর কখনো স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা বা উগ্রবাদের স্থান হবে না। জাতীয় ঐক্য অটুট রেখে শহীদদের স্বপ্নের গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার আহ্বান জানান তিনি।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

হরমুজ প্রণালীর আকাশে ৩ কোটি ডলারের মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান

অন্যতম শক্তিশালী ও আধুনিক ‘এমকিউ-৯ রিপার’ (MQ-9 Reaper) চালকহীন ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে ইরানের সামরিক বাহিনী। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস...

ভেনেজুয়েলায় বিধ্বংসী ভূমিকম্প: নিহতের সংখ্যা ৬ হাজার ছাড়ালো

ভয়াবহ ভূমিকম্পের ক্ষত এখনো শুকায়নি দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায়। গত জুনে আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬,১২৫ জনে। দেশের...

Related Articles

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ছাত্রদলের পরিণতি...

স্বপ্নে হজ দেখে পায়ে হেঁটে মক্কার পথে ভূমিহীন দিনমজুর দুলাল

স্বপ্নে হজ পালনের দৃশ্য দেখার পর সৌদি আরবের পবিত্র মক্কা-মদিনার উদ্দেশে পায়ে...

বৃহস্পতিবার খুলছে জুলাই জাদুঘর, টিকিট মূল্য কত?

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, আন্দোলনের বিভিন্ন পর্যায় ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণে নির্মিত ‘জুলাই...

শিক্ষাপ্রতিষ্ঠান আবারও সন্ত্রাসের অভয়ারণ্য করা হচ্ছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম...