ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় মার্কিন সামরিক বাহিনীর নিরাপত্তায় থাকা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়েছে তারা। এ সময় নিয়ম না মানায় ট্যাংকার দুটি চলাচলের অক্ষম হয়ে পড়ে বলেও দাবি করেছে বাহিনীটি। খবর টাইমস অব ইসরায়েলের।
শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, হামলার পর আরও চারটি তেলবাহী ট্যাংকার দ্রুত দিক পরিবর্তন করে আগের অবস্থানে ফিরে যায়।
তবে হামলার শিকার ট্যাংকারগুলোর পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি আইআরজিসি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো স্বাধীন সূত্র থেকেও তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।
বিবৃতিতে আইআরজিসি আরও সতর্ক করে জানায়, এ অঞ্চলে চলাচলকারী জাহাজগুলো মার্কিন সামরিক বাহিনীর কোনো নির্দেশনা বা হস্তক্ষেপ অনুসরণ করলে তার জবাব দেওয়া হবে।
এ ছাড়া বাহিনীটি দাবি করে, হরমুজ প্রণালি অতিক্রমের ক্ষেত্রে জাহাজগুলোকে অবশ্যই ইরানের নৌবাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।
তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাবনার আটঘরিয়া উপজেলায় সিঁধ কেটে ঘরে ঢুকে গীতা রানী (৪৫) নামের এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার পর তাঁর লাশ...
ByDesk ReportJuly 30, 2026শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে উচ্চশিক্ষা অর্জন করা তিন নারী-পুরুষের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দিয়ে দিনের দাপ্তরিক কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
ByDesk ReportJuly 30, 2026রংপুরের পীরগাছা বহুভাষী সাঁটলিপি প্রশিক্ষণ অ্যাকাডেমির (বিএম) ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল কাদেরের...
ByDesk ReportJuly 31, 2026মরক্কো থেকে উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের স্বশাসিত ছিটমহল সেউতায় প্রবেশের সময় অন্তত...
ByDesk ReportJuly 31, 2026ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের প্রধান মেজর জেনারেল আলি আবদুল্লাহি দাবি...
ByDesk ReportJuly 31, 2026বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন দাবি করেছেন, জাতীয়...
ByDesk ReportJuly 31, 2026Excepteur sint occaecat cupidatat non proident
Leave a comment