Home জাতীয় অপরাধ মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক
অপরাধ

মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী আটক

Share
Share

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘুমন্ত অবস্থায় স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সুলতান সরদারের (৬৪) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

শনিবার দিবাগত রাতে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের আউলিয়ারচর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাতের খাবার খেয়ে জোবেদা বেগম নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টার দিকে পারিবারিক কলহের জেরে তাঁর স্বামী সুলতান সরদার ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় কোপ দেন বলে অভিযোগ। এতে ঘটনাস্থলেই জোবেদা বেগমের মৃত্যু হয়।

খবর পেয়ে রোববার সকালে কালকিনি থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি। পারিবারিক কলহের বিষয়টি সামনে এলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, ঘটনার পরপরই অভিযুক্ত সুলতান সরদারকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Don't Miss

ইউনূসের মতো একটা ‘বাটপার’ দেশ শাসন করে গেল: ফিরোজ রশীদ

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করেছেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ। সামাজিক যোগাযোগমাধ্যমে...

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার যুবক রিমান্ডে

ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার ইফতেখার অনিক (৩৩) নামের...

Related Articles

আশুলিয়ায় ফ্ল্যাট থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার

ঢাকার আশুলিয়ার একটি ফ্ল্যাট থেকে এক নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।...

মুরাদনগরে তিতাস নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে তিতাস নদী থেকে অনুমতি ছাড়া বালু উত্তোলনের অভিযোগে মো. আল...

মুরাদনগরে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

কুমিল্লার মুরাদনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড...

মুরাদনগরে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পৃথক অভিযান চালিয়ে সাজা ওয়ারেন্ট ও জিআর পরোয়ানাভুক্ত দুই আসামিকে...